রাশিয়ার নাকচ, যা বললেন ‘নাছোড়বান্দা’ জেলেনস্কি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ আগস্ট, ২০২৫

রাশিয়ার নাকচ, যা বললেন ‘নাছোড়বান্দা’ জেলেনস্কি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ আগস্ট, ২০২৫ |
যুদ্ধের অবসানের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক ‘সবচেয়ে কার্যকর উপায়’ হবে বলে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন-রাশিয়া শীর্ষ সম্মেলনের মধ্যস্থতা করার জন্য চাপ দেওয়ার পরে পুতিন-জেলেনস্কির বৈঠক নিয়ে সম্ভাবনা দেখা গিয়েছিল। তবে শুক্রবার রাশিয়া এই বৈঠকের সম্ভাবনা নাকচ করে দিলে শান্তির আশা ম্লান হয়ে যায়। কিন্তু জেলেনস্কি রোববার বলেন, ‘নেতাদের মধ্যে আলোচনার ফর্ম্যাটই এগিয়ে যাওয়ার সবচেয়ে কার্যকর উপায়। সেইসঙ্গে পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন তিনি। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এর আগে পশ্চিমা দেশগুলোকে ‘আলোচনা আটকানোর অজুহাত খুঁজছে’ বলে অভিযুক্ত করেছেন এবং ‘যেকোনও মূল্যে তাৎক্ষণিক বৈঠক দাবি করার’ জন্য জেলেনস্কির নিন্দা

করেছেন। এদিকে, রোববার (২৫ আগস্ট) সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় সমান ১৪৬ জন করে যুদ্ধবন্দি বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামে জানিয়েছে, ২৪ আগস্ট কিয়েভের নিয়ন্ত্রিত অঞ্চল থেকে ১৪৬ জন রুশ সেনাকে ফিরিয়ে আনা হয়েছে। বিনিময়ে, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ১৪৬ জন যুদ্ধবন্দিকে ইউক্রেনে স্থানান্তর করা হয়েছে। অন্যদিকে, একইদিনে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে একটি পারমাণবিক কেন্দ্রে রাতারাতি ড্রোন হামলার অভিযোগ তুলেছে। যার ফলে কেন্দ্রটিতে আগুন লেগে একটি সহায়ক ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ান কর্মকর্তাদের মতে, এই হামলার ফলে রাশিয়া-ইউক্রেন সীমান্ত থেকে ৬০ কিলোমিটার (৩৮ মাইল) দূরে অবস্থিত কুরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তিন নম্বর চুল্লির অপারেটিং ক্ষমতা ৫০ শতাংশ হ্রাস পেয়েছে। তারা আরও জানিয়েছে,

হামলায় বেশ কয়েকটি বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত