রাজনৈতিক শিষ্টাচারের অনন্য নজির: খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে প্রশংসায় ভাসছেন সজীব ওয়াজেদ জয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২৫

রাজনৈতিক শিষ্টাচারের অনন্য নজির: খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে প্রশংসায় ভাসছেন সজীব ওয়াজেদ জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২৫ |
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তাঁর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। দীর্ঘদিনের রাজনৈতিক বৈরিতা ভুলে দেশের সংকটময় মুহূর্তে তাঁর এই শোকবার্তা ও ইতিবাচক মূল্যায়ন সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ফেসবুকে দেওয়া এই স্ট্যাটাসের পর থেকেই রাজনৈতিক শিষ্টাচারের অনন্য নজির স্থাপনের জন্য প্রশংসায় ভাসছেন তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে সজীব ওয়াজেদ জয় খালেদা জিয়ার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি লেখেন, “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।” দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও নিরাপত্তার অভাবের বিষয়টি

তুলে ধরে জয় উল্লেখ করেন, “দেশের এই সংকটময় মুহূর্তে, যখন সাধারণ মানুষ নিরাপত্তার অভাবে ভুগছেন এবং দেশকে অস্থিতিশীল ও বিরাজনীতিকরণের অপচেষ্টা চলছে, তখন তাঁর এই চলে যাওয়া বাংলাদেশের উত্তরণের পথে এক গভীর প্রভাব ফেলবে।” সাধারণত দেশের প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে যে তীব্র বাকযুদ্ধ দেখা যায়, জয়ের এই স্ট্যাটাস ছিল তার সম্পূর্ণ বিপরীত। তিনি খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের সাফল্যের স্বীকৃতি দিয়ে লিখেছেন, “অতীতের নানা বিরাজনীতিকরণ প্রক্রিয়ার শিকার হওয়া সত্ত্বেও, নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অসংখ্য সাফল্য অর্জন করেছেন এবং দেশের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ করেছেন।” তিনি আরও যোগ করেন, “জাতি গঠনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে; তবে তাঁর মৃত্যু বর্তমানে বাংলাদেশকে

স্থিতিশীল করার প্রচেষ্টায় একটি বড় ধাক্কা।” সজীব ওয়াজেদ জয়ের এই স্ট্যাটাসটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। রাজনৈতিক মতভেদ থাকলেও একজন প্রবীণ নেত্রীর মৃত্যুতে এমন গঠনমূলক ও শ্রদ্ধাশীল মন্তব্য করায় দল-মত নির্বিশেষে অনেকেই জয়ের প্রশংসা করছেন। নেটিজেনদের অনেকেই মন্তব্যের ঘরে লিখেছেন, এটি সুস্থ রাজনীতির চর্চা। কেউ কেউ উল্লেখ করেছেন, বাংলাদেশের রাজনীতিতে এমন সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বিরল। জয়ের এই বক্তব্যকে ‘রাজনৈতিক পরিপক্কতা’ হিসেবেও অভিহিত করেছেন অনেকে। বিশেষ করে খালেদা জিয়ার অবদানকে স্বীকার করা এবং তাঁর মৃত্যুকে দেশের স্থিতিশীলতার জন্য ‘ধাক্কা’ হিসেবে উল্লেখ করার বিষয়টি সাধারণ মানুষকে স্পর্শ করেছে। স্ট্যাটাসের শেষে খালেদা জিয়ার অনুসারীদের প্রতিও সহমর্মিতা জানিয়ে জয় লিখেছেন, “তাঁর অসংখ্য সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের

প্রতি রইল আন্তরিক সমবেদনা।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সজীব ওয়াজেদ জয়ের এই বার্তাটি বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে একটি ঐক্যের বার্তা বহন করতে পারে এবং ভবিষ্যতে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ফিরিয়ে আনতে ভূমিকা রাখতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা ঈদযাত্রায় বাড়তি নয়, কম ভাড়া নিচ্ছে বাস: সড়ক পরিবহনমন্ত্রী ইরানের যা কিছু ‘অবশিষ্ট’ তা-ও শেষ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের স্ত্রীকে নিয়ে হলো না বাড়ি ফেরা, প্রাণ গেল দুই লঞ্চের চাপায় মার্কিন বাণিজ্য চুক্তি থেকে সরে দাঁড়াল মালয়েশিয়া শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার গোয়েন্দা মন্ত্রীর নিহতের খবর নিশ্চিত করলেন ইরানের প্রেসিডেন্ট দুই মহাসড়কে যাত্রীর চাপ, স্থবির যানবাহন হরমুজ প্রণালি পাশ কাটানোর চেষ্টায় সৌদি, আমিরাত, ইরাক জ্বালানি অবকাঠামোতে হামলার ‘কঠিন প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি ইরানের উদ্ধারকাজে সময় লাগবে, বললেন স্টেশন মাস্টার বিতর্কের মুখে গান নিষিদ্ধ, নিজের অবস্থান জানালেন নোরা