রাজনীতিতে আসছেন ইমরানের খানের দুই ছেলে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৫

রাজনীতিতে আসছেন ইমরানের খানের দুই ছেলে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৫ |
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) দেশব্যাপী বিক্ষোভে দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের দুই ছেলে সুলাইমান এবং কাসিম নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে। আর সে কারণে যুক্তরাষ্ট্রে তদবির প্রচেষ্টার পর দুই ভাই পাকিস্তানে আসার পরিকল্পনা করছেন। আগামী ৫ আগস্ট পাকিস্তানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। ২০২৩ সালের এ দিনে পিটিআই নেতা ইমরান খানকে ‘বেআইনিভাবে’ গ্রেফতার করা হয়। এ দিনটিকে স্মরণ করেই তারিখটি নির্ধারণ করা হয়েছে। ১৯ কোটি পাউন্ড দুর্নীতির মামলায় আদিয়ালা কারাগারে সাজা ভোগ করছেন ইমরান খান। এছাড়াও ২০২৩ সালের ৯ মে’র বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত সন্ত্রাসবিরোধী আইনের অধীনে বিচারের মুখোমুখি হচ্ছেন তিনি। ইমরান খানের বোন আলিমা খান স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘এটি আর

কেবল রাজনীতির বিষয় নয়, এটি ন্যায়বিচারের বিষয়। ইমরান খানের ছেলেরা তাদের বাবার সঙ্গে এবং পাকিস্তানের জনগণের সঙ্গে থাকবেন। ’ এছাড়া ইমরান খানের দুই ছেলে সম্প্রতি একটি পডকাস্টে তার বাবার কারগারের অবস্থা নিয়ে কথা বলতে একটি পডকাস্টে উপস্থিত হয়েছিলেন। সেখানে তারা বলেন, ‘ইমরান খানকে ভেঙে ফেলার জন্য এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে। ’ তারা পডকাস্টের জন্য ইমরান খানের কাছ থেক অনুমতি নিয়েছিলেন। যদিও তারা বলেছিলেন, তাদের বাবা তাদের রাজনীতিতে অংশগ্রহণের বিরুদ্ধে সতর্ক করেছিলেন কারণ এই অঞ্চলে বংশগত রাজনীতির প্রসার এবং মাত্র দুটি দলের আধিপত্য রয়েছে। পডকাস্টে তারা ইমরান খান বর্তমান অমানবিক পরিস্থিতিতে কারাগারে দিনাতিপাত করছেন তার ওপর আলোকপাত করেছিলেন। তারা বলেন, ‘আমরা

যা চাই তা হল পাকিস্তানের ওপর আন্তর্জাতিক চাপ, কারণ বর্তমানে তিনি (ইমরান খান) অমানবিক পরিস্থিতিতে বসবাস করছেন। তারা তাকে মৌলিক মানবাধিকার দিচ্ছে না। তারা আসলে যথেষ্ট কিছু করছে না। এবং আমরা যা চাই তা হল বিশ্বব্যাপী চাপ। ’ আলিমা খানের ইমরানের দুই ছেলের বিক্ষোভে যোগ দেওয়ার ঘোষণার পর পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপদেষ্টা রানা সানাউল্লাহ সতর্ক করে বলেন, তারা যদি ‘হিংসাত্মক প্রতিবাদ’-এ অংশগ্রহণ করে তবে তাদের গ্রেফতার করা হতে পারে। রানা সানাউল্লাহ’র এই মন্তব্যের পর পাকিস্তান সরকারের তীব্র সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবে স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ। এক এক্স পোস্টে জেমিমা গোল্ডস্মিথ বলেন, ‘আমার সন্তানদের তাদের বাবা ইমরান খানের সঙ্গে ফোনে

কথা বলতে দেওয়া হচ্ছে না। তিনি প্রায় ২ বছর ধরে কারাগারে নির্জন কারাগারে বন্দি। ’ তিনি আরও বলেন, ‘পাকিস্তানের সরকার এখন বলেছে যে যদি তারা তাকে দেখতে সেখানে যায়, তাহলে তাদেরও গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে। গণতন্ত্র বা কার্যকর রাষ্ট্রে এটি ঘটে না। এটি রাজনীতি নয়। এটি ব্যক্তিগত প্রতিহিংসা। ’ এছাড়া ইমরান খানের ছেলেরা ব্রিটিশ নাগরিক। তারা ভিসা নীতি লঙ্ঘন করলে তাদের নির্বাসন বা আটকের ঝুঁকির সম্মুখীন হতে হবে। অতীতেও পিটিআইয়ের বিক্ষোভে ব্যাপক ধরপাকড় দেখা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল