রাজধানীতে ভারি বৃষ্টি হতে পারে আজও – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৪

রাজধানীতে ভারি বৃষ্টি হতে পারে আজও

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৪ |
টানা বৃষ্টি অব্যাহত আছে রাজধানীতে। এতে দুর্ভোগ বেড়েছে নগরবাসীর। শুক্রবার থেকে শুরু হওয়া এ বৃষ্টি আরও কয়েকদিন চলবে। শনিবার সকালে রাজধানী ঢাকায় কয়েক দফায় থেমে থেমে বৃষ্টি হয়। দুপুরে শুরু হয় ভারি বৃষ্টি। এতে ঢাকার অনেক রাস্তাঘাট ডুবে যায়। বৃষ্টির মধ্যেই অনেককে বের হতে হয়েছে। পানি জমা রাস্তায় বৃষ্টিতে ভিজে নাকাল হতে হয়েছে তাদের বেশির ভাগকে। এদিকে শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া ভারি বর্ষণের সতর্কতায় জানানো হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এ বর্ষণজনিত কারণে

চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমি ধসের শঙ্কা রয়েছে। শনিবার রাজধানীর ধানমন্ডি মিরপুর, মালিবাগ, কাওরান বাজার, শাহজাহানপুর, মৌচাক, মগবাজার, পশ্চিম তেজতুরী বাজার, পল্টন, রামপুরা, বাড্ডাসহ অনেক রাস্তায় পানি জমে যায়। কোথাও ছিল হাঁটুপানি আবার কোথাও কোমর পানি। এতে পথচারীদের অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। বৃষ্টির কারণে পানি জমে অনেক রাস্তায় যান চলাচলে বিঘ্ন ঘটেছে। পাশাপাশি বেশির ভাগ যানবাহনে ছিল ভিড়। অনেক রুটে আবার বাস চলাচল করেছে কম। এতে সেসব রুটের যাত্রীদের গাড়ির জন্য দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না