রাকসু নির্বাচন: কেন্দ্রে মোবাইল-ক্যামেরা নিতে পারবেন না ভোটাররা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ অক্টোবর, ২০২৫

রাকসু নির্বাচন: কেন্দ্রে মোবাইল-ক্যামেরা নিতে পারবেন না ভোটাররা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ অক্টোবর, ২০২৫ |
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভোটকেন্দ্রে মোবাইল, ক্যামেরা বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নেওয়া যাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক ভোটার গাইডলাইনে এ নির্দেশনা দেওয়া হয়। ভোটার গাইডলাইনে ভোট দেওয়ার নিয়ম, ভোটারের করণীয়, ভোটারের বর্জনীয়, সচেতনতা বার্তা এবং বিশেষ সতর্কতা দেওয়া হয়। ভোট দেওয়ার নিয়ম ১. প্রত্যেক ভোটারকে শিক্ষার্থী পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। ২. এককেন্দ্রের ভোটার অন্যকেন্দ্রে প্রবেশ করতে পারবে না। ২. ভোটকেন্দ্রে যাওয়ার আগে ভোটার তালিকায় নাম, ভোটকেন্দ্র ও টেবিল নম্বর যাচাই করে নিতে হবে। ৩. ভোট প্রদানের পূর্বে আঙুলে অমোচনীয় কালি দেওয়া হবে। ভোটারের করণীয় ১.

শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হবে। ২. আইনশৃঙ্খলা রক্ষা কমিটি ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা মেনে চলতে হবে। ৩. পছন্দের প্রার্থীর নামের পার্শ্বের চারকোনা ঘরে সরবরাহকৃত সাইনপেন দিয়ে ক্রস (×) চিহ্ন দিতে হবে। ভোটারের জন্য যা বর্জনীয় ১. ভোটদান শেষে ভোটকেন্দ্রের ৫০ মিটারের মধ্যে অবস্থান করা যাবে না। ২. ভোটকেন্দ্রে প্রচার-প্রচারণা করা যাবে না। ৩. ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা বা ভীতি প্রদর্শন করা যাবে না। ৪. ভোটকেন্দ্রে মোবাইল, ক্যামেরা বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনা যাবে না। সচেতনতা বার্তা এতে বলা হয়— মনে রাখবেন, আপনার ভোট আপনার অধিকার। দায়িত্বশীলভাবে ভোট দিয়ে রাকসু নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করে তুলুন। ১. ভিন্নমত ও প্রার্থীর প্রতি সহনশীলতা বজায় রাখুন। ২. সময়মতো এসে দায়িত্বশীলভাবে ভোট

দিন। ৩. বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষায় সচেতন থাকুন। ৩. অন্যের ভোটের গোপনীয়তা ভঙ্গ করবেন না। বিশেষ সতর্কতা বিশেষ সতর্কতায় বলা হয়, কেউ আচরণবিধি ভঙ্গ করলে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার অথবা রাষ্ট্রীয়/বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সকল দণ্ডে দণ্ডিত হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না