রকেট চালিত গ্রেনেড দিয়ে লোহিত সাগরে জাহাজে হামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জুলাই, ২০২৫

রকেট চালিত গ্রেনেড দিয়ে লোহিত সাগরে জাহাজে হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুলাই, ২০২৫ |
লোহিত সাগরে ইয়েমেনের সীমানায় হামলার শিকার হয়েছে একটি বিদেশি জাহাজ। ব্রিটিশ সেনাবাহিনী সংশ্লিষ্ট একটি গ্রুপ জানিয়েছে, সশস্ত্র লোকজন জাহাজ লক্ষ্য করে গুলি ছোড়ে। এ ছাড়া রকেট চালিত গ্রেনেড দিয়েও হামলা চালানো হয়। রোববার (৬ জুলাই) এ হামলা হয়েছে। তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি। মধ্যপ্রাচ্যে ইসরায়েল-ফিলিস্তিন, ইসরায়েল-ইরান ও ইরান-যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যেই এ ঘটনা ঘটল। খবর অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি)। বিশেষ করে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানোর পর থেকেই এমন কিছুর শঙ্কা করা হচ্ছিল। হামলার পর জাহাজে থাকা সশস্ত্র নিরাপত্তা দল পাল্টা গুলি ছুড়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স সেন্টার। তারা বলছে, উভয়পক্ষের মধ্যে কী ঘটেছে, তার বিস্তারিত এখনও জানা যায়নি।

ইয়েমেনের হোদেইদা বন্দরের প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এই হামলার ঘটনা ঘটে। অস্ট্রেলিয়ায় ইহুদিদের উপাসনালয়ে অগ্নিসংযোগ নতুন করে এমন হামলার ঘটনায় ওই অঞ্চলে আবারও উত্তেজনা বাড়তে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্র আবারও ইয়েমেনে টার্গেটেড হামলা চালাতে পারে। আর তাতে যুক্ত হতে পারে ইসরায়েলও।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফার্নেস তেলের দাম বাড়ল হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু যুদ্ধে এখন পর্যন্ত কতজন নাগরিক প্রাণ হারিয়েছেন, জানাল ইরান সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন বৈশাখের আগে ইলিশের দাম আকাশছোঁয়া, বাজারে সংকট ইরানের আন্দোলনে ঢুকে সাধারণ মানুষকে হত্যা করেছিল মোসাদ এজেন্টরা লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৫ এবার হলিউড যাত্রায় আইশোস্পিড পাকিস্তান থেকে চোট নিয়ে ফিরলেন ইমন আর্জেন্টিনার ফুটবলার গ্রেফতার ব্রাজিল দলে ফিরতে নেইমারকে যে শর্ত দিলেন কোচ যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অপমৃত্যুর হার উদ্বেগজনক শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক