যে আওয়ামীলীগ তোমরা দেখো নাই, চেনো না… – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৫

যে আওয়ামীলীগ তোমরা দেখো নাই, চেনো না…

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৫ |
আওয়ামী লীগ আর ফিরতে পারবে না। ফিরতে দিবো না। এই টাইপের কথাবার্তা বলে অধিকাংশ সেসব ছেলেপেলেরা যারা বুঝজ্ঞান হওয়ার পর থেকে সব সময়ে আওয়ামী লীগকে সরকারী দলে দেখে এসেছে। এটাও সত‍্য দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে আওয়ামী লীগের বিপ্লবী চরিত্রে একটা ধুলোর প্রলাপ পড়েছে। জামাত থেকে প্রচুর পরিমানে অনুপ্রবেশ দলকে সাংগঠনিকভাবে দুর্বল করে দিয়েছে। কিন্তু এর মানে এই না একাত্তরকে যারা ধারন করে তারা সবাই মরে গেছে। তারা বিগত বছরগুলোতে আওয়ামী লীগের কিছু কাজকর্মে হতাশ হয়েছে। কিন্তু তারা আছে। আওয়ামী লীগ যখন গত বছরের আগষ্ট মাসে অতল গহ্বরে পড়ে হারিয়ে যাবার উপক্রম হয়েছিল তারাই খপ করে হাতটা ধরে আবার তুলনামূলক নিরাপদ স্থানে নিয়ে এসেছে।

তারা অনলাইনে আছে, মাঠে আছে। তাদের সক্রিয়তা দিনে দিনে বাড়ছে। আওয়ামী লীগ ধীরে ধীরে তার বিপ্লবী চরিত্র ফিরে পাচ্ছে। এর কৃতিত্ব নেহায়েত তৃনমূলের। আরো একবার প্রমানিত হচ্ছে আওয়ামী লীগকে বাঁচতে হলে তার শিকড়ে থাকতে হবে। তাকে তার একাত্তরের মূল‍্যবোধে স্থির থাকতে হবে। কারন একাত্তরে যারা তার শত্রু ছিল তারা এখনো তার শত্রু, একাত্তরে যারা তার মিত্র ছিল তারা এখনো তার মিত্র এবং শুভাকাংখী। ৬৬,৬৯, ৭১ আওয়ামী লীগের আদি এবং একমাত্র পরিচয়। আওয়ামী লীগকে সরকারী দলে যারা শক্তিশালী দেখেছে তারা আমাদের মতন দেখে নাই বিরোধী দলে এই দল ১০ গুন বেশি শক্তিশালী। বাসে আগুন, ককটেলবাজি করে বিএনপি-জামাত-ইউনুস গং আন্তর্জাতিকভাবে দেখাতে চাইছে আওয়ামী লীগ

সন্ত্রাসী কার্যক্রম করে। এরা যদি কয়দিন পরে আরো ভয়ংকর কিছু করে আমরা অবাক হবো না। ২০১৩-১৪ সালে এরা ৫০ এর উপরে মানুষকে শুধু আগুনে পুড়িয়ে হ ত‍্যা করেছিল। এসব কিছু ডকুমেন্টেড। তারা এই নাটক করতে চাইলে আমরাও দেখিয়ে দিবো আন্তর্জাতিকভাবে কার কার অতীতে এসব কার্যক্রম এবং অভিজ্ঞতা আছে। আওয়ামী লীগ ততবার প্রতিরোধ গড়ে তুলেছে যতবার তারা হামলার শিকার হয়েছে। আওয়ামী লীগের ইতিহাসে গ্রেনেড হামলার অতীত নাই, বাংলা ভাই- জে এম বির ইতিহাস নাই, নাই বিরোধী দলের কাউকে (শেখ হাসিনা) মারতে কোটালীপাড়ার মতন ৩০ কেজি ওজনের বোমা মাটিতে পুঁতে রাখার ইতিহাস। যে ইতিহাস বিএনপি-জামাতের আছে। তাই বিএনপি-জামাত-ইউনুসের উচিত হবে না এই জ্বালাওপোড়ানোর নাটক করা।

সেক্ষেত্রে তাদের নৃশংস অতীতও দেশী এবং আন্তর্জাতিক দুই জায়গাতেই বারবার চলে আসবে। –আযম খান

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা ঈদযাত্রায় বাড়তি নয়, কম ভাড়া নিচ্ছে বাস: সড়ক পরিবহনমন্ত্রী ইরানের যা কিছু ‘অবশিষ্ট’ তা-ও শেষ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের স্ত্রীকে নিয়ে হলো না বাড়ি ফেরা, প্রাণ গেল দুই লঞ্চের চাপায় মার্কিন বাণিজ্য চুক্তি থেকে সরে দাঁড়াল মালয়েশিয়া শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার গোয়েন্দা মন্ত্রীর নিহতের খবর নিশ্চিত করলেন ইরানের প্রেসিডেন্ট দুই মহাসড়কে যাত্রীর চাপ, স্থবির যানবাহন হরমুজ প্রণালি পাশ কাটানোর চেষ্টায় সৌদি, আমিরাত, ইরাক জ্বালানি অবকাঠামোতে হামলার ‘কঠিন প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি ইরানের উদ্ধারকাজে সময় লাগবে, বললেন স্টেশন মাস্টার বিতর্কের মুখে গান নিষিদ্ধ, নিজের অবস্থান জানালেন নোরা