যেসব ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লাইভ করতে পারবে না – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৫
     ৫:৩৪ অপরাহ্ণ

যেসব ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লাইভ করতে পারবে না

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৫ | ৫:৩৪ 121 ভিউ
বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের জনপ্রিয় সমাজিকমাধ্যম হচ্ছে ইনস্টাগ্রাম। রিলস এবং ছোট ভিডিওর কারণেই এই প্ল্যাটফর্মের বেশ জনপ্রিয়। সব বয়সি ব্যবহারকারী রয়েছে ইনস্টাগ্রাম। ব্যবহারকারীদের কথা ভেবে প্রায়ই নতুন নতুন ফিচার নিয়ে আসে অ্যাপটি। তবে এবারের আপডেটে অনেকেই খুশি হতে পারেননি। এখনো বুঝতে পারছেন না এতে ব্যবহারকারীরা কতটা উপকৃত হবেন। ইনস্টাগ্রামের নতুন আপডেট অনুযায়ী এখন যে কেউ চাইলেই আর লাইভে আসতে পারবেন না। এজন্য ব্যবহারকারীকে একটি বিশেষ শর্ত মানতে হবে। আগে যে কেউ চাইলে যখন খুশি ইনস্টাগ্রামে লাইভ করতে পারতেন। তার ফলোয়ার সংখ্যা সেখানে হোক এক কিংবা ১ লাখ। তবে এখন আপনার ফলোয়ার সংখ্যা যদি ১০০০ এর কম হয় তাহলে আপনি লাইভ করতে পারছেন না।

এমনটাই জানা গেছে। তবে কেন এমন পরিবর্তন তা নিয়ে কিছু জানায়নি মেটার মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি। ব্যবহারকারীর প্রোফাইলেই লেখা থাকবে যে, তার অ্যাকাউন্টটি লাইভের যোগ্য নয়। এই ব্যাপারটি মোটেই ভালোভাবে নেননি ব্যবহারকারীরা। অধিকাংশেরই ধারণা এতে তাদের অ্যাকাউন্টের অরগানিক গ্রোথ বাধাপ্রাপ্ত হবে। প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, আচমকা এই সিদ্ধান্তের পেছনে লুকিয়ে বেশ কয়েকটি কারণ। বর্তমানে যে কেউ চাইলেই লাইভ করতে পারেন। ফলে সার্ভারে সমস্যা দেখা যায়। যদি লাইভের জন্য শর্ত বেঁধে দেওয়া হয়, তাহলে কিছুটা হলেও কম সংখ্যক মানুষ লাইভ করবেন, তা তা বাকিদের জন্য সুবিধাজনক হবে। যাদের ফলোয়ার সংখ্যা বেশি, যারা ইনস্টাগ্রাম থেকে উপার্জন করেন অর্থাৎ ইনফ্লুয়েন্সারদের বাড়তি সুবিধা দিতে চাইছে ইনস্টাগ্রাম। অনেকেরই

ধারণা, ইনস্টাগ্রামের এই বদলের নেতিবাচক প্রভাব পড়বে। অনেকেই ভুয়া ফলোয়ার তৈরির চেষ্টা করবেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আদালত দখলের রাজনীতি! এজলাসে ভাঙচুর অফিসিয়ালি বিএনপির চাঁদাবাজি যুগের সূচনা চাঁদাবাজির নতুন নাম “সমঝোতা” ইউনূস-জাহাঙ্গীরের জোর করে দেয়া সেই ইউনিফর্ম পরতে চায় না পুলিশ ইউনূস আমলের ভয়াবহ দুর্নীতি-চাঁদাবাজির হিসাব সামনে আনল ডিসিসিআই রাষ্ট্রপতির বাকস্বাধীনতা কেড়ে নিয়েছিলেন ইউনূস Unattended Ballot Boxes: New Questions in Bangladesh’s 2026 Vote টিসিবির ট্রাকের পিছে ছুটছে বাংলাদেশ সংসদের বৈধতার প্রশ্ন ও রাজনৈতিক বাস্তবতা মুক্তিযুদ্ধকে ‘জনযুদ্ধ’ বলে ছোট করতে চাইলে তারা মীর জাফর: ভাইরাল ভিডিওতে তরুণের মন্তব্য পুলিশের নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুলের বিরুদ্ধে হাজার কোটি টাকা লেনদেনের অভিযোগ ক্ষমতায় এসেই নিজেদের লোকদের বাঁচানোর পুরনো খেলায় ফিরলো বিএনপি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতিতে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অবদান দেশজুড়ে একে একে খুলছে আওয়ামী লীগের কার্যালয় হামলা-মামলা-আটকের মধ্যেই সারাদেশে মিছিল-কার্যালয় খুলছে তৃণমুলের আওয়ামী লীগ নেতাকর্মীরা নবগঠিত বিএনপি সরকারের সন্মতিতেই ‘কালের কন্ঠে” রাষ্ট্রপতি’র খোলামেলা সাক্ষাৎকার! চাঁদাবাজি বন্ধ না হলে উদ্যোক্তারা ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হতে পারেন: ডিসিসিআই সভাপতি মার্কিন শুল্কের নতুন অস্থিরতায় বাংলাদেশি রপ্তানিতে আরো তীব্র হবে অনিশ্চয়তা চাগোস দ্বীপ নিয়ে ট্রাম্পের সতর্কবার্তা: স্টারমারকে হুঁশিয়ারি, সামরিক ঘাঁটি নিয়ে উদ্বেগ মেক্সিকোতে কার্টেল সংঘাতের ছায়া, আতঙ্কের মধ্যেই বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি