যুক্তরাষ্ট্রে প্রবল ঝড়ে নিহত অন্তত ৪ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ মে, ২০২৫
     ৯:০৬ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রে প্রবল ঝড়ে নিহত অন্তত ৪

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মে, ২০২৫ | ৯:০৬ 97 ভিউ
যুক্তরাষ্ট্রের মিজৌরির সেন্ট লুইসের ওপর দিয়ে বয়ে যাওয়া সম্ভাব্য একটি টর্নেডোসহ প্রবল ঝড়ে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন সেন্ট লুইসের মেয়র ক্যারা স্পেনসার। খবর এপির। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার বিকালের এ ঝড়ে কিছু ভবনের ছাদ ভেঙে যায়। এছাড়া, গাছ উপড়ে পড়ার পাশাপাশি বৈদ্যুতিক সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়। এ পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের নিরাপদে থাকতে বলা হয়েছে। চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন সেন্ট লুইসের মেয়র ক্যারা স্পেনসার। সেন্ট লুইস ফায়ার ডিপার্টমেন্ট ব্যাটালিয়ন চিফ উইলিয়াম পলিহ্যান এপিকে জানান, সিটির সেন্টেনিয়াল খ্রিশ্চিয়ান চার্চের আংশিক ভেঙে গেছে। সেখান থেকে তিনজনকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে একজন মৃত ছিলেন। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের রাডারে দুপুর আড়াইটা থেকে ২টা

৫০ মিনিটের মধ্যে ক্লেইটন এলাকায় টর্নেডো ধরা পড়ে। ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ মার্শাল পিফ্যাহলার জানান, তাদের কাছে ক্ষতির যেসব খবর এসেছে, এর মধ্যে বেশিরভাগই ছিল গাছ উপড়ে পড়া সংক্রান্ত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধানমন্ডিতে ঝটিকা মিছিল থেকে মহিলা আওয়ামী লীগের ৭ জন গ্রেপ্তার ‘পুলিশ মারা হবে, ম্যাসাকার হবে—ড. ইউনূস আগেই জানতেন’, দায় এড়াতেই দেরিতে দেশে ফেরেন তিনি: শামীম হায়দার পাটোয়ারী গণভোটের ফলাফল বনাম সাংবিধানিক সীমা আবারো কারাগারে মৃত্যুর মিছিল: বিনা বিচারে মারা গেলেন দুমকি ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক ড. ইউনূসকে ‘লোভী’ ও ‘অপদার্থ’ আখ্যা দিলেন রনি, বিদায়ের পেছনে আমেরিকার হাত থাকার দাবি অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত আসত ‘কিচেন কেবিনেট’ থেকে: বিস্ফোরক মন্তব্যে সাখাওয়াত হোসেন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রাখা যাবে না, হাবিবুর রহমান হাবিব টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের ইন্তেকাল: শেখ হাসিনার গভীর শোক ড. ইউনূস অসম চুক্তি বাতিল না করে ভারতবিদ্বেষী সেন্টিমেন্ট কাজে লাগিয়েছেন: মাহবুব কামাল ‘ড. ইউনূস প্রধান উপদেষ্টা হবেন জানলে রাস্তায় নামতাম না’: আবদুন নূর তুষার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: আরও এক হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক মেয়র আইভীকে নতুন গভর্নর কি ঋণখেলাপি! দেশের সার্বভৌমত্ব বিক্রির চূড়ান্ত পর্যায়ে খলিল, পেলেন আরাকান আর্মির অভিনন্দন ফয়েজ আহমদ তৈয়্যব গেলেন, প্রশ্নগুলো রয়ে গেল লুটেরা চরিত্র কি কখনো ঢাকা যায় নোবেলের আড়ালে? সম্পদের পাহাড় গড়েছেন উপদেষ্টারা ভুয়া মামলার ফাঁদে গণমাধ্যমের স্বাধীনতা ‘উপরওয়ালা’ এখন আমি: মুফতি আমির হামজার বক্তব্যে ধর্ম অবমাননার অভিযোগ বিএনপি: ক্ষুধাকে পুঁজি করে ধর্ষণ করে যে দলের নেতাকর্মীরা ক্ষমতায় আসতে না আসতেই এই অবস্থা, সামনে কী অপেক্ষা করছে?