যাকে পড়াতেন তাকে নিয়েই পালালেন শিক্ষক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

যাকে পড়াতেন তাকে নিয়েই পালালেন শিক্ষক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ |
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রহিমের হাত ধরে পালিয়ে গেছে বিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী। এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক ওই উধাও হওয়া শিক্ষকের বিরুদ্ধে বৃহস্পতিবার বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন। শিক্ষকের সঙ্গে উধাও হওয়া ছাত্রী সাদিয়া কাউলীবেড়া কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বর্তমানে ভাঙ্গা মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। গত ২০ ফেব্রুয়ারি রাতে শিক্ষক ও ছাত্রী উধাও হলেও বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হয়। এলাকাবাসী জানান, কাউলীবেড়া কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহিম ১০ বছর আগে বিদ্যালয়ে যোগদান করেন। ওই ছাত্রী ষষ্ঠ শ্রেণি থেকে এসএসসি পর্যন্ত পড়াশোনা করে। দশম শ্রেণি থেকে শিক্ষক আব্দুর

রহিমের সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই ছাত্রী কলেজে চলে গেলেও তাদের সম্পর্ক আরও গভীর হয়। একপর্যায়ে ঘটনাটি বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে জানাজানি হলে শিক্ষককে সতর্ক করা হয়। গত ২০ ফেব্রুয়ারি রাত থেকে তারা দুই জন উধাও হয়ে যান। বর্তমানে ঘটনাটি টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। এর আগে বিদ্যালয় কর্তৃপক্ষ আব্দুর রহিমকে কয়েকবার সতর্ক ও নোটিশ করা হয়েছিল। এলাকাবাসী আরও জানান, আব্দুর রহিম বিবাহিত তার স্ত্রী ও এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তারপরও সাবেক ছাত্রীকে নিয়ে পালিয়ে যান আব্দুর রহিম। শিক্ষক-ছাত্রী পালিয়ে যাওয়ার বিষয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কাজী জাফর উল্লাহর বাড়ির সঙ্গে এবং তাদের পরিবারের নামে স্কুলটি।

তাই স্কুলের সম্মান ক্ষুণ্ণ হবে বলে এতদিন কেউ মুখ খোলেননি। এ বিষয়ে কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন খান বলেন, মেয়েটি আমার স্কুলের ছাত্রী ছিল। বর্তমানে ভাঙ্গা মহিলা কলেজে পড়ে। আব্দুর রহিম নামের আমার একজন সহকারী শিক্ষকের সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর বিষয়টি জানাজানি হলে আমি তাকে নিষেধ করেছি। হঠাৎ গত ২০ ফেব্রুয়ারি ওই ছাত্রীর সঙ্গে শিক্ষক উধাও হয়ে যায়। স্কুলে অনুপস্থিত থাকায় তাকে নোটিশ করেছি। বৃহস্পতিবার সকালে আমার শিক্ষকদের সঙ্গে মিটিং করেছি এবং উধাও হওয়া শিক্ষক আব্দুর রহিমের বাবাকে ডেকে বলেছি, আপনার ছেলেকে রিজাইনপত্র দিতে বলেন। অন্যথায় তাকে বহিষ্কার করা হবে। শিক্ষককে ফোন করে

বলেছি। আজ রিজাইনপত্র না পেলে তাকে আমরা মিটিং ডেকে বহিষ্কার করব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান