মেসি ছাড়ায় চিলির বিপক্ষে সহজ জয় পেল আর্জেন্টিনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৪
     ১০:১১ পূর্বাহ্ণ

মেসি ছাড়ায় চিলির বিপক্ষে সহজ জয় পেল আর্জেন্টিনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৪ | ১০:১১ 215 ভিউ
দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে লিওনেল মেসিকে ছাড়া খেলতে নেমে চিলিকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা। আর্জেন্টিনার হয়ে গোল করেছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ এবং দীর্ঘদিন পর দলে ডাক পাওয়া পাওলো দিবালা। মেসিবিহীন আর্জেন্টিনা শুরু থেকেই চিলির ওপরে চেপে বসে। প্রথম হাফে একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে পরে সফরকারীরা। চিলির অভিজ্ঞ ফুটবলাররা একাদশে না থাকায় পুরো ম্যাচে তেমন আক্রমণেও যেতে পারেনি তারা। তবে প্রথম হাফে বল দখলের পাশাপাশি একের পর এক আক্রমণও চালিয়েছে আলভারেজ-মার্টিনেজরা। তবে প্রথম হাফে গোল করতে পারেনি তারা। তবে দ্বিতীয় হাফের শুরুতেই আর্জেন্টিনাকে এগিয়ে দেন লিভারপুলের মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার। প্রতিপক্ষের ডি বক্সের ডানদিক থেকে নিচু ক্রস করেন আলভারেজ।

তা লাউতারো মার্টিনেজ পা লাগাতে না পারলেও ম্যাক অ্যালিস্টার ভুল করেননি। জোড়াল শটে গোল করেন তিনি। এরপরেও চিলির ওপরে চাপ বজায় রাখে স্বাগতিকরা। চিলি ম্যাচে কোন প্রকার প্রতিরোধই তৈরি করতে পারেনি। অপরদিকে মাঝে মাঝেই প্রতিপক্ষের ডি বক্সে ঢুকে ভয় জাগাচ্ছিল আর্জেন্টিনা। নির্ধারিত সময় শেষের ছয় মিনিট আগে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন হুলিয়ান আলভারেজ। লো সেলসোর পাস থেকে দুর্দান্ত এক গোল করেন অ্যাতলেটিকো মাদ্রিদের এই স্ট্রাইকার। আর বদলি হিসেবে নেমে ম্যাচে বাড়ানো সময়ের প্রথম মিনিটে চিলির কফিনে শেষ পেরেকটি ঢোকান দীর্ঘদিন পর আর্জেন্টিনার দলে ডাক পাওয়া পাওলো দিবালা। কোপা আমেরিকায় দলে ডাক পাননি দিবালা। এবার মেসির ইনজুরি ও মারিয়ার অবসরের কারণে দলে ডাক

পেয়েই বাজিমাত করলেন রোমার এই তারকা। বিশ্বকাপ বাছাইপর্বের কনমেবল অঞ্চলের টেবিলের শীর্ষেই ছিল আর্জেন্টিনা। এই জয়ে শীর্ষস্থানটা আরও মজবুত করল আলবিসেলেস্তারা। ৭ ম্যাচে আর্জেন্টিনার পয়েন্ট ১৮। আর ৭ ম্যাচে মাত্র এক জয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের নয় নম্বরে চিলি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের? মার্চ ১৯৭১: স্বাধীনতা ঘোষণার প্রথম আনুষ্ঠানিকতা আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইউনূসের সংস্কার : পোশাক বদলাও, সিন্ডিকেট বাঁচাও যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে? ছিনতাইয়ের স্বর্ণযুগ: ১০ শতাংশের দিন শেষ, ৩০ শতাংশের বাংলাদেশ ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস ‘কোরবানি-ভাগাভাগির’ নির্বাচনে ক্ষমতা দখলে নিয়েছে বিএনপি মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার ইরানকে সমর্থন জানাল চীন সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি সংঘাতে জড়াতে চায় না যুক্তরাজ্য, চটলেন ট্রাম্প ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হয়েছে ‘ছাত্রী’ প্রকাশ্যে এলেন আলভী, দায়ী করলেন ইকরার পরিবারকেই মধ্যপ্রাচ্যে দুই দেশে নাগরিকদের জরুরি বার্তা যুক্তরাষ্ট্রের এবার ইরানের পরমাণু স্থাপনায় যৌথ হামলা