মেলানিয়াকে গাজা নিয়ে মুখ খুলতে বললেন তুর্কি ফার্স্ট লেডি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ আগস্ট, ২০২৫

মেলানিয়াকে গাজা নিয়ে মুখ খুলতে বললেন তুর্কি ফার্স্ট লেডি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ আগস্ট, ২০২৫ |
স্বামী ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের অন্ধ সমর্থক। গাজায় দুর্ভিক্ষে থাকা ফিলিস্তিনিদের আওয়াজ তার কানে পৌঁছায় না। তাই এবার ট্রাম্পের স্ত্রীর কাছে চিঠি লিখে গাজার শিশুদের দুর্দশার কথা তুলে ধরেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোগান। শনিবার আঙ্কারার কর্তৃপক্ষ জানিয়েছে, ফার্স্ট লেডি এমিন এরদোগান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে চিঠি লিখে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করে গাজার শিশুদের দুর্দশার বিষয়টি তুলে ধরার আহ্বান জানিয়েছেন। এমিন এরদোগান লিখেছেন , ইউক্রেন ও রাশিয়ার শিশুদের বিষয়ে চলতি মাসের শুরুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে মেলানিয়া ট্রাম্পের পাঠানো চিঠি থেকে তিনি অনুপ্রাণিত হয়েছেন। তিনি লিখেছেন, “আমার বিশ্বাস, ৬৪৮ জন ইউক্রেনীয় শিশুর প্রতি আপনার যে গুরুত্বপূর্ণ সংবেদনশীলতা... তা গাজার

প্রতিও প্রসারিত হবে।” এমিন এরদোগানের চিঠিতে আরও বলা হয়েছে, “আজকাল, যখন বিশ্ব একটি সম্মিলিত জাগরণ অনুভব করছে এবং ফিলিস্তিনের স্বীকৃতি একটি বিশ্বব্যাপী ইচ্ছাশক্তিতে পরিণত হয়েছে। আমি বিশ্বাস করি, গাজার পক্ষ থেকে আপনার আহ্বান ফিলিস্তিনি জনগণের প্রতি একটি ঐতিহাসিক দায়িত্ব পালন করবে।” শুক্রবার একটি বিশ্বব্যাপী ক্ষুধা পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, গাজা শহর এবং এর আশেপাশের অঞ্চলগুলো আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষে ভুগছে এবং এটি সম্ভবত ছড়িয়ে পড়বে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত