মেক্সিকোতে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ২৮, নিখোঁজ অনেকে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৫

মেক্সিকোতে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ২৮, নিখোঁজ অনেকে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৫ |
মেক্সিকোর মধ্য ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকায় ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অনেকে। মুষলধারে টানা বৃষ্টিপাতের কারণে রাস্তাঘাট ভেঙে পড়া এবং বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার খবর দিয়েছে আল জাজিরা। দেশটির নাগরিক প্রতিরক্ষাবিষয়ক জাতীয় সমন্বয়কারী লরা ভেলাজকুয়েজ নিশ্চিত করেছেন যে টানা বৃষ্টিতে নদীগুলো উপচে পড়ায় অতিরিক্ত পানির চাপে রাস্তাঘাট ধসে গেছে এবং বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়েছে। মেক্সিকোর বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের ৩২ রাজ্যের মধ্যে ৩১টিতেই অতি ভারি বৃষ্টিপাত হয়েছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা পূর্ব ভেরাক্রুজ, কুয়েরেতারো, হিডালগো ও উত্তর মধ্যরাজ্য সান লুইস পোটোসিতে। হিডালগো: এই কেন্দ্রীয় রাজ্যে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজ্যের স্বরাষ্ট্র

সচিব গুইলারমো অলিভারেস রেইনা জানান, পানিবৃদ্ধির ফলে কমপক্ষে ১ হাজার বাড়িঘর, ৫৯টি হাসপাতাল ও ক্লিনিক, এবং ৩০৮টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। পুবেলা: পাশের এই রাজ্যে ৯ জনের মৃত্যু হয়েছে এবং আরও ১৩ জন নিখোঁজ রয়েছেন। রাজ্য গভর্নরের মতে, ভারি বৃষ্টিতে ৮০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেরাক্রুজ: সাগরপাড়ের এই রাজ্যে একজন পুলিশ কর্মকর্তাসহ ২ জন মারা গেছেন। প্রায় ৫ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় নৌবাহিনীর সদস্যরা ৯০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছেন। কুয়েরেতারো: কেন্দ্রীয় এই রাজ্যে ভূমিধসে আটকা পড়ে এক শিশুর মৃত্যু নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ভারি বৃষ্টিপাতের কারণে প্রায় ৩ লাখ ২০ হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং ছয়টি রাজ্যের প্রায় ১ হাজার কিলোমিটার রাস্তা ধসে

গেছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম বলেছেন, রাস্তাঘাট মেরামত এবং বৈদ্যুতিক সংযোগ ঠিক করার জন্য কাজ চলছে। ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সহায়তা প্রদানে প্রায় ৮ হাজার ৭০০ সেনা সদস্যকে মোতায়েন করা হয়েছে। চলতি বছরজুড়েই মেক্সিকো ভারি বৃষ্টিপাতের কবলে পড়েছে। এ বছর দেশটির রাজধানী মেক্সিকো সিটিতে বৃষ্টিপাতের রেকর্ড তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস