‘মুরুব্বি মুরুব্বি উঁহু’ বলে মাহমুদউল্লাহকে নিয়ে ট্রল – ইউ এস বাংলা নিউজ




‘মুরুব্বি মুরুব্বি উঁহু’ বলে মাহমুদউল্লাহকে নিয়ে ট্রল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ অক্টোবর, ২০২৪ |
‘মুরুব্বি মুরুব্বি উহুঁ উহুঁ’-বলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন ইসলামিক বক্তা মাওলানা মোস্তাক ফয়েজি। তার এ সংলাপটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই ট্রলের শিকার হচ্ছেন অনেকে। এবার সেই সমালোচনার শিকার হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও। গতকাল ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলে বাংলাদেশ ক্রিকেট দল। সেই ম্যাচে ব্যাটিং ব্যর্থতার কারণে টাইগাররা হেরে যায় ৭ উইকেটের বড় ব্যবধানে। দলের চরম ব্যাটিং বিপর্যয়ের সময় মাহমুদউল্লাহ রিয়াদের উচিত ছিল ধৈর্য ধরে উইকেটে থিতু হওয়া; কিন্তু তিনি মাঠে নেমেই বড় শট খেলার উদ্দেশ্যে বল উড়িয়ে মারেন। পরিণতি যা হওয়ার তাই হলো। ২ বলে মাত্র ১ রানে দলীয় ৪৩ রানে

চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন। তার উইকেট পতনের পর বাংলাদেশ আরও কোণঠাসা হয়ে পড়ে। দলের প্রয়োজনের সময়ে উইকেটে থিতু হতে না পারায় তাকে নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। তার দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং দেখে নেটিজেনরা ‘মুরুব্বি মুরুব্বি উঁহু’ বলে ট্রল করছেন। বাংলাদেশের ক্রিকেটে অনেক সাফল্যগাথা লেখা হয়েছে মাহমুদউল্লাহর ব্যাটে। অথচ ক্যারিয়ারের সায়াহ্নে এসে ‘বুড়ো হাড়ের ভেলকি’ দেখাতে না পারায় সমালোচনার শিকার হচ্ছেন। সিরিজ শুরুর আগে দল ঘোষণার পর শামীম পাটোয়ারীর মতো তরুণ ব্যাটসম্যানকে জায়গা না দিয়ে মাহমুদউল্লাহকে নেওয়ায় অনেক প্রশ্নের মুখে পড়তে হয় অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। অধিনায়ক বলেছিলেন, আপনারা কার সঙ্গে কার তুলনা করছেন। বাংলাদেশ দলে তিনি (মাহমুদউল্লাহ) অনেক দিন ধরে খেলছেন, অনেক ম্যাচ জিতিয়েছেন।

বাংলাদেশের অনেক ম্যাচ জেতার পেছনে তার অবদান রয়েছে। শামীম খুবই তরুণ। ভালো করছে কিন্তু এখানে আমি একদমই তুলনায় যেতে চাই না। শামীম যখনই সুযোগ পাবে, তখনই ভালো সার্ভিস দিতে পারবে। গুঞ্জন শোনা যাচ্ছে, ভারতের বিপক্ষে সিরিজ খেলে ক্রিকেটকে বিদায় জানাতে পারেন মাহমুদউল্লাহ। সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে সেই ইঙ্গিতই দিয়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদযাত্রায় বাড়তি নয়, কম ভাড়া নিচ্ছে বাস: সড়ক পরিবহনমন্ত্রী ইরানের যা কিছু ‘অবশিষ্ট’ তা-ও শেষ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের স্ত্রীকে নিয়ে হলো না বাড়ি ফেরা, প্রাণ গেল দুই লঞ্চের চাপায় মার্কিন বাণিজ্য চুক্তি থেকে সরে দাঁড়াল মালয়েশিয়া শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার গোয়েন্দা মন্ত্রীর নিহতের খবর নিশ্চিত করলেন ইরানের প্রেসিডেন্ট দুই মহাসড়কে যাত্রীর চাপ, স্থবির যানবাহন হরমুজ প্রণালি পাশ কাটানোর চেষ্টায় সৌদি, আমিরাত, ইরাক জ্বালানি অবকাঠামোতে হামলার ‘কঠিন প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি ইরানের উদ্ধারকাজে সময় লাগবে, বললেন স্টেশন মাস্টার বিতর্কের মুখে গান নিষিদ্ধ, নিজের অবস্থান জানালেন নোরা ইরানের নারী ফুটবলাররা দেশে ফিরছেন তুরস্ক সীমান্ত দিয়ে প্যারিসে ঈদ ঘিরে বাংলাদেশি কমিউনিটির ব্যাপক আয়োজন ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা বগুড়ায় ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধ স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা বরখাস্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১২ কিমিজুড়ে থেমে থেমে যানজট এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা আইজিপির বাসায় চুরির খবর গুজব: পুলিশ সদর দপ্তর মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩