অলিম্পিকজয়ী মার্গারিটা ফিরছেন স্মৃতির কাছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৬

অলিম্পিকজয়ী মার্গারিটা ফিরছেন স্মৃতির কাছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৬ |
রিও অলিম্পিকের সোনালি মঞ্চ থেকে বহু দূরের এক বাংলার উঠোনে ফিরছেন বাংলাদেশি বংশোদ্ভূত অলিম্পিক চ্যাম্পিয়ন মার্গারিটা মামুন। মঙ্গলবার বিকালে ঢাকায় নামার কথা তার। তবে এবারের সফর কোনো ক্রীড়া প্রতিযোগিতা, সংবর্ধনা বা আনুষ্ঠানিকতার নয়। এটি এক অলিম্পিকজয়ী মেয়ের নিজের শিকড়, নিজের মানুষ ও হারিয়ে যাওয়া বাবার স্মৃতির কাছে ফিরে আসার সফর। রাশিয়ার হয়ে ২০১৬ সালে অলিম্পিকে রিদমিক জিমন্যাস্টিকসে স্বর্ণপদক জিতে বিশ্বকে চমকে দিয়েছিলেন মার্গারিটা। সেই সাফল্যের মধ্য দিয়ে তিনি হয়ে ওঠেন রাশিয়ার ক্রীড়া ইতিহাসের অন্যতম উজ্জ্বল নাম। কিন্তু তার পরিচয়ের আরেকটি অংশ সবসময়ই ছিল বাংলাদেশ। মার্গারিটার বাবা আবদুল্লাহ মামুন ছিলেন বাংলাদেশের মানুষ। তার জন্ম রাজশাহীর দুর্গাপুরে। ১৯৮৩ সালে উচ্চশিক্ষার জন্য তিনি সোভিয়েত ইউনিয়নে

যান। সেখানে তার পরিচয় হয় রুশ নারী আনার সঙ্গে। পরে তাদের বিয়ে হয়। জন্ম নেন মার্গারিটা। দূরদেশে বড় হলেও বাবার মুখে শোনা বাংলাদেশের গল্প, গ্রামের বাড়ি, আত্মীয়স্বজন ও বাংলা সংস্কৃতি তার ভেতরে অন্যরকম এক টান তৈরি করেছিল। একাধিক সাক্ষাৎকারে মার্গারিটা বলেছেন, ‘বাংলাদেশ সবসময় আমার রক্তে ও মনে।’ তিনি রাশিয়া ও বাংলাদেশের দ্বৈত পরিচয়কে কখনও লুকাননি। বরং আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়েও বহুবার বলেছেন, তার শিকড় বাংলাদেশের মাটিতে। এবারের সফরের সবচেয়ে আবেগঘন অংশ হবে রাজশাহীতে তার দাদার বাড়িতে যাওয়া। পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে কাটাবেন কিছু সময়। দাদার বাড়ির সেই পুরোনো উঠান, ঘর, গাছ, গ্রামের পথ সবকিছুই তার কাছে যেন বাবার ফেলে যাওয়া স্মৃতির আরেকটি দরজা। ২০১৬

সালের আগস্টে অলিম্পিক থেকে স্বর্ণ জিতে ফেরার কিছুদিন পরই মারা যান তার বাবা মামুন। বয়স হয়েছিল মাত্র ৫২ বছর। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারের সঙ্গে লড়ছিলেন। মার্গারিটার ঘনিষ্ঠজনদের ভাষায়, বাবার মৃত্যু তার জীবনে সবচেয়ে বড় শূন্যতা। কারণ, আবদুল্লাহ আল মামুনের ইচ্ছা ছিল মেয়েকে নিয়ে আবার বাংলাদেশে ফেরা। তিনি চেয়েছিলেন, মার্গারিটা যেন নিজের দাদার বাড়ি দেখে, আত্মীয়দের সঙ্গে পরিচিত হন, নিজের শিকড়কে চিনতে পারেন। কিন্তু অসুস্থতা তাকে সেই সুযোগ দেয়নি। তাই এটা অনেকটা বাবার অসমাপ্ত ইচ্ছা পূরণেরও সফর। জানা গেছে, ঢাকায় নেমে তিনি একটি ব্যক্তিগত শুটে অংশ নেবেন। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে রাজশাহীতে যাবেন। সেখানে হয়তো তিনি পুরোনো অ্যালবাম দেখবেন, বাবার ব্যবহৃত কোনো

জিনিস হাতে নেবেন, আত্মীয়দের কাছ থেকে শুনবেন তার বাবার ছোটবেলার গল্প। হয়তো নীরবে দাঁড়িয়ে থাকবেন সেই উঠোনে, যেখানে কোনো একসময় খেলেছেন তার বাবা। বাংলাদেশে এর আগেও এসেছেন মার্গারিটা। ২০০৯ সালে প্রথমবার এসেছিলেন। পরে ২০২১ সালে দক্ষিণ এশীয় জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ উপলক্ষ্যে ঢাকায় এসে বলেছিলেন, বাংলাদেশের জিমন্যাস্টিকসের জন্য কিছু করতে চান। কিন্তু এবার তার সফর ভিন্ন। এটা শুধু একজন অলিম্পিক চ্যাম্পিয়নের দেশে ফেরা নয়; এটি এক মেয়ের, বহুদিন পর, বাবার স্মৃতি ও নিজের শিকড়ের কাছে ফিরে আসার গল্প।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর