মুখ সামলে কথা বলুন: ইউনুসকে রাজনাথ সিং – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২৫

মুখ সামলে কথা বলুন: ইউনুসকে রাজনাথ সিং

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২৫ |
ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনার আবহে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকে কড়া ভাষায় সতর্ক করলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সম্প্রতি একাধিক বিতর্কিত মন্তব্যের জেরে ইউনুসকে "মুখ সামলে কথা বলার" পরামর্শ দিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, ভারত প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক চাইলেও কোনও রকম চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত। সংবাদমাধ্যম নিউজ ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে রাজনাথ সিং বলেন, "আমরা বাংলাদেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চাই না। কিন্তু ইউনুস (বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা) যা বলছেন, তা নিয়ে সতর্ক থাকা উচিত।" তিনি আরও যোগ করেন, ভারত তার চিরন্তন নীতি মেনে প্রতিবেশী দেশগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়, তবে একইসঙ্গে নয়াদিল্লি কোনও রকম চ্যালেঞ্জের মুখোমুখি

হতে ভয় পায় না। বিতর্কের প্রেক্ষাপট প্রতিরক্ষা মন্ত্রীর এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন মহম্মদ ইউনুসের একাধিক সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। এর মূল কারণগুলো হলো: ১. চিন সফরে বিতর্কিত মন্তব্য: গত মার্চ মাসে চিন সফরে গিয়ে ইউনুস দাবি করেছিলেন যে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি 'স্থলবেষ্টিত' এবং একমাত্র বাংলাদেশই সমুদ্রের 'অভিভাবক' (Guardian)। তাঁর এই মন্তব্যের পর ভারত তীব্র কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছিল। ২. ভারত-বিরোধী : অভিযোগ উঠেছে যে, ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বাংলাদেশের একাংশে পরিকল্পিতভাবে ভারত-বিরোধী সাধারণ মানুষকে উস্কে দেওয়া হচ্ছে। নিজেদের দুর্বলতা ঢাকতে এবং রাজনৈতিক স্বার্থে সাধারণ মানুষকে ভুল বোঝানো হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই সামগ্রিক প্রেক্ষাপটে, রাজনাথ সিংয়ের এই সরাসরি সতর্কবার্তাকে

অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। ভারতের এই কড়া অবস্থান স্পষ্ট করে দিল যে, জাতীয় স্বার্থ এবং ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে কোনও রকম আপস করা হবে না। এই ঘটনার পর দুই দেশের সম্পর্কে আগামী দিনে কী প্রভাব পড়ে, সেদিকেই নজর থাকবে সকলের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাঈনি নিহত মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ হারিয়েছে ৫ বাংলাদেশি: প্রতিমন্ত্রী রাত ১টার মধ্যে ১২ অঞ্চলে ৮০ কিমি বেগ ঝড়ের আভাস যুদ্ধবিরতি হলেই হরমুজে সহায়তা দেবে ৩ দেশ ঈদের ছুটিতে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন ব্রিটেনে বাংলাদেশিদের ঈদ উদযাপন, আনন্দ ভাগাভাগি শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় ১১০০ পুলিশ সদস্য নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী মেসির নেতৃত্বে গুয়াতেমালা ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী জয়ে শেষ হলো টটেনহ্যামের পথ, কোয়ার্টারে অ্যাটলেটিকো ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস পালিত নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি ইসরায়েলের গ্যাস ফিল্ডে আক্রমণের জবাবে এক রাতেই ৯ ধনী উপসাগরীয় দেশে ইরানের ব্যালিস্টিক আঘাত সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ হত্যা: ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সম্ভাব্য পারমানবিক হুমকি হিসেবে দেখছে