মুক্তির প্রথম দিনে কত আয় করল ‘হাউজফুল ৫’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ জুন, ২০২৫

মুক্তির প্রথম দিনে কত আয় করল ‘হাউজফুল ৫’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জুন, ২০২৫ |
অক্ষয় কুমার অভিনীত বহুল প্রতীক্ষিত কমেডি সিনেমা ‘হাউজফুল ৫’ মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে বাজিমাত করেছে। তরুণ মনসুখানি পরিচালিত এই সিনেমাটি শুক্রবার (৬ জুন) মুক্তি পেয়েই বিশ্বব্যাপী আয় করেছে ৪০ কোটি ৭৫ লাখ রুপি। ব্যবসায়িক দিক দিয়ে এটি অক্ষয় কুমারের নিজস্ব রেকর্ডও ছাড়িয়ে গেছে। বক্স অফিস পরিসংখ্যান অনুযায়ী, শুধু ভারতে সিনেমাটি প্রথম দিনেই নেট আয় করেছে ২৪ কোটি রুপি, আর মোট আয় দাঁড়িয়েছে ২৮ কোটি ৭৫ লাখ রুপি। ভারতের বাইরে সিনেমাটি আয় করেছে ১২ কোটি রুপি। তথ্যসূত্র ‘স্যাকনিল্ক’-এর একটি প্রতিবেদন। সিনেমার বিশাল তারকার তালিকায় রয়েছেন—অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, নার্গিস ফাখরি, জ্যাকুলিন ফার্নান্দেজ, সৌন্দর্য শর্মা ছাড়াও সঞ্জয় দত্ত, ফারদিন খান, শ্রেয়াস

তলপড়ে, নানা পাটেকর, জ্যাকি শ্রফ, ডিনো মোরিয়া, চিত্রাঙ্গদা সিং, সোনম বাজওয়া, চাঙ্কি পান্ডে ও জনি লিভার। অক্ষয় কুমারের এ বছর মুক্তি পাওয়া অপর দুটি সিনেমা ‘স্কাই ফোর্স’ ও ‘কেসরি চ্যাপ্টার-২’-এর মধ্যে ‘কেসরি-২’ মুক্তির দিনে আয় করেছিল ১৪ কোটি রুপি। সে তুলনায় ‘হাউজফুল ৫’ প্রথম দিনের আয়ে অক্ষয়ের আগের সব সিনেমাকে ছাড়িয়ে গেছে। ২০২১ সালে মুক্তি পাওয়া অক্ষয় কুমারের সুপারহিট সিনেমা ‘সূর্যবংশী’র প্রথম দিনের আয় ছিল ৩০ কোটি ৫০ লাখ রুপি। এবার সেই রিকর্ডটি ভেঙে দিয়েছে ‘হাউজফুল ৫’।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান