মিয়ানমার থেকে থাইল্যান্ডে পালিয়েছে ১০০ জান্তা সেনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জুলাই, ২০২৫

মিয়ানমার থেকে থাইল্যান্ডে পালিয়েছে ১০০ জান্তা সেনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুলাই, ২০২৫ |
মিয়ানমারের সামরিক ঘাঁটিগুলোতে বিদ্রোহীদের হামলার পর শনিবার ৫০০-র বেশি বেসামরিক ও সেনাসদস্য পালিয়ে প্রতিবেশী দেশ থাইল্যান্ডে আশ্রয় নিয়েছে, জানিয়েছে থাই সেনাবাহিনী। এ ঘটনার পেছনে রয়েছে কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি (একএনএলএ)। সংস্থাটি শনিবার স্থানীয় সময় দুপুর ৩টার দিকে মিয়ানমারের কায়িন রাজ্যের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালায়। থাই সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, মিয়ানমার সেনারা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিল এবং গোলাবারুদের সহায়তা চেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা অবস্থান ধরে রাখতে ব্যর্থ হয়। ঘটনার পর প্রায় ১০০ জন জান্তা সেনা এবং ৪৬৭ জন বেসামরিক লোক থাইল্যান্ডের দিকে পালিয়ে যায়। তাদের থাইল্যান্ডের তাক প্রদেশ সীমান্তে থাই সেনাবাহিনী ও পুলিশ নিরস্ত্র করে চিকিৎসা ও মানবিক সহায়তা দিয়েছে, জানিয়েছে

স্থানীয় প্রশাসন। বিদেশি সশস্ত্র গোষ্ঠীগুলো যাতে সীমান্ত লঙ্ঘন করতে না পারে এজন্য সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে থাই সেনাবাহিনী। একএনএলএ -এর রাজনৈতিক শাখার নেতা সো থামাইন তুন বলেন, আমরা সীমান্ত এলাকার কয়েকটি সামনের ঘাঁটি দখল করেছি। কিছু সেনা আমাদের কাছে আত্মসমর্পণ করেছে, আবার কেউ কেউ পালিয়ে থাইল্যান্ডে আশ্রয় নিয়েছে। একএনএলএ দীর্ঘদিন ধরে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে লড়ছে, যাতে করে কারেন জনগোষ্ঠীর জন্য স্বায়ত্তশাসনের দাবি আদায় করা যায়। এখন এই বিদ্রোহী গোষ্ঠী সামরিক জান্তা বিরোধী মূল প্রতিরোধ শক্তির একটি অংশ হিসেবে কাজ করছে। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার রক্তক্ষয়ী গৃহযুদ্ধে জর্জরিত। সেনাবাহিনী বর্তমানে বিভিন্ন জাতিগত সশস্ত্র গোষ্ঠী ও গণতন্ত্রপন্থি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করছে। এ

সংঘাতের ফলে ইতোমধ্যেই বিপুলসংখ্যক মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। জাতিসংঘের তথ্য মতে, বর্তমানে প্রায় ৮১ হাজার রোহিঙ্গা ও মিয়ানমার শরণার্থী থাইল্যান্ডে অবস্থান করছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল