মা হচ্ছেন রাধিকা, দাদা হচ্ছেন আম্বানি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ মে, ২০২৫
     ৬:০৪ অপরাহ্ণ

মা হচ্ছেন রাধিকা, দাদা হচ্ছেন আম্বানি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ মে, ২০২৫ | ৬:০৪ 90 ভিউ
ভারতের ধনকুবের মুকেশ আম্বানি কিংবা আম্বানি পরিবার মানেই যেন চমক। ছেলে অনন্ত আম্বানির বিয়েতে হয়েছে এলাহি আয়োজন। সেই বিয়েতে কোনো কমতি রাখতে নারাজ ছিলেন মুকেশ আম্বানি। পুরো বিয়ের দায়িত্বই নিজে হাতে সামলেছেন মুকেশপত্নী নীতা। গত বছর জুলাইয়ে রাজকীয় বিয়ের পর এখন ফের শিরোনামে অনন্ত আম্বানির স্ত্রী রাধিকা মার্চেন্ট। চলছে সামাজিক মাধ্যমে গুঞ্জন— রাধিকা মা হতে চলেছেন। শুধু তাই নয়, তিনি নাকি যমজ সন্তানের জন্ম দিতে চলেছেন। এ মুহূর্তে নাকি ৫ মাসের অন্তঃসত্ত্বা রাধিকা মার্চেন্ট। স্বাভাবিকভাবেই এমন খবর ছড়াতেও সময় লাগেনি। ঘটনা সত্যি হোক কিংবা গুঞ্জন—ভক্তরা এতেই খুশি। একটি গণমাধ্যম সূত্র জানায়, যদিও এখন পর্যন্ত এ বিষয়ে আম্বানি পরিবারের পক্ষ থেকে কোনো

ঘোষণা আসেনি। তবে রাধিকা ও অনন্ত আম্বানিও এ নিয়ে চুপচাপ রয়েছেন। কিন্তু সামাজিক মাধ্যমে নেটিজেনরা বসে নেই। চলছে গুঞ্জন— ‘বিয়ের এক বছরের মধ্যেই যদি এই খবর সত্যি হয়, তাহলে তো পাক্কা ধামাকা।’ আবার অনেকে বলছেন— ‘হয়তো নতুন বছরের আগে আম্বানি বাড়ির নতুন অতিথির আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’ তবে খবরটা যাই হোক— রাধিকা-অনন্ত জুটিকে নিয়ে এহেন জল্পনা এখন আলোচনার শিখরে। উল্লেখ্য, ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিয়ে হয় আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির। ছেলের বিয়ে উদযাপন যে রাজকীয় হবে, তা নিয়ে কোনো সন্দেহ ছিল না। কিন্তু কতটা রাজকীয় জামনগরে প্রথম প্রাক-বিবাহ উদযাপনে তার আভাস পাওয়া গিয়েছিল। ইতালির বিলাসবহুল ক্রুজে দ্বিতীয় উদযাপনও ছিল বিলাসিতায় মোড়া। প্রাক-বিবাহেই

যদি এমন রাজকীয় আয়োজন থাকে, তাহলে বিয়েতে কেমন ছিল, তা সবাই জানেন। বিয়েতে রাস্তার খাবারসহ আড়াই হাজার পদ ছিল। এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন অনেকেই। ফোর্বসের রিপোর্ট বলছে— ছোট ছেলের বিয়ের অনুষ্ঠানে ৫ হাজার কোটি রুপির বেশি খরচ করেছেন মুকেশ আম্বানি, যা নাকি আম্বানিদের বার্ষিক আয়ের মাত্র ০.৫ শতাংশ। অথচ মেয়ে ইশার বিয়েতেও এত রুপি খরচ করেননি মুকেশ-নীতা। ইশার বিয়েতে ৭০০-৮০০ কোটি রুপি খরচ হয়েছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধানমন্ডিতে ঝটিকা মিছিল থেকে মহিলা আওয়ামী লীগের ৭ জন গ্রেপ্তার ‘পুলিশ মারা হবে, ম্যাসাকার হবে—ড. ইউনূস আগেই জানতেন’, দায় এড়াতেই দেরিতে দেশে ফেরেন তিনি: শামীম হায়দার পাটোয়ারী গণভোটের ফলাফল বনাম সাংবিধানিক সীমা আবারো কারাগারে মৃত্যুর মিছিল: বিনা বিচারে মারা গেলেন দুমকি ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক ড. ইউনূসকে ‘লোভী’ ও ‘অপদার্থ’ আখ্যা দিলেন রনি, বিদায়ের পেছনে আমেরিকার হাত থাকার দাবি অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত আসত ‘কিচেন কেবিনেট’ থেকে: বিস্ফোরক মন্তব্যে সাখাওয়াত হোসেন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রাখা যাবে না, হাবিবুর রহমান হাবিব টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের ইন্তেকাল: শেখ হাসিনার গভীর শোক ড. ইউনূস অসম চুক্তি বাতিল না করে ভারতবিদ্বেষী সেন্টিমেন্ট কাজে লাগিয়েছেন: মাহবুব কামাল ‘ড. ইউনূস প্রধান উপদেষ্টা হবেন জানলে রাস্তায় নামতাম না’: আবদুন নূর তুষার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: আরও এক হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক মেয়র আইভীকে নতুন গভর্নর কি ঋণখেলাপি! দেশের সার্বভৌমত্ব বিক্রির চূড়ান্ত পর্যায়ে খলিল, পেলেন আরাকান আর্মির অভিনন্দন ফয়েজ আহমদ তৈয়্যব গেলেন, প্রশ্নগুলো রয়ে গেল লুটেরা চরিত্র কি কখনো ঢাকা যায় নোবেলের আড়ালে? সম্পদের পাহাড় গড়েছেন উপদেষ্টারা ভুয়া মামলার ফাঁদে গণমাধ্যমের স্বাধীনতা ‘উপরওয়ালা’ এখন আমি: মুফতি আমির হামজার বক্তব্যে ধর্ম অবমাননার অভিযোগ বিএনপি: ক্ষুধাকে পুঁজি করে ধর্ষণ করে যে দলের নেতাকর্মীরা ক্ষমতায় আসতে না আসতেই এই অবস্থা, সামনে কী অপেক্ষা করছে?