মা‌র্কিন মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র সচিবের বৈঠক, কী আলোচনা হলো? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৪

মা‌র্কিন মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র সচিবের বৈঠক, কী আলোচনা হলো?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৪ |
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক মাদক ও আইনশৃঙ্খলা দপ্তরের মুখ্য উপসহকারী মন্ত্রী শেলবি স্মিথ উইলসনের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র স‌চিব মো. জসীম উ‌দ্দিন। বৈঠকে বাংলাদেশে দুর্নীতি দমন, দেশ থেকে টাকা পাচার এবং চু‌রি হওয়া সম্পদ পুনরুদ্ধারে সহযোগিতা জোরদারে ফলপ্রসূ আলোচনা করেন তারা। ওয়া‌শিংটন স্থানীয় সময় গত শুক্রবার স্মিথ উইলসনের সঙ্গে তার দপ্তরে এ বৈঠক অনু‌ষ্ঠিত হয়। রোববার (১৩ অক্টোবর) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের এক্স হ্যান্ডেলে এক পোস্টে এ তথ্য জানায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেলে আরও জানা‌য়, আলোচনায় সংস্কার, এমএলএ চুক্তি, ক্রয় ব্যবস্থা, আইন প্রয়োগ, বিচার বিভাগ এবং মিডিয়াতে অভিজ্ঞতা ও দক্ষতা ভাগাভাগি বাড়ানোর জন্য প্রযুক্তিগত সহায়তার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। অন্যদিকে, এই বৈঠক নিয়ে

মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক মাদক ও আইনশৃঙ্খলা দপ্তর তাদের এক্স হ্যান্ডেলে লিখেছে, স্বচ্ছতা আর জবাবদিহি হচ্ছে আইনের শাসনের মূল ভিত্তি। পররাষ্ট্রসচিব জসীম উদ্দিনের সঙ্গে দুর্নীতি দমন, আইনের শাসন, মানবাধিকার ও গণতন্ত্রের বিকাশ নিয়ে আলোচনা হয়েছে স্মিথ উইলসনের। এক সপ্তাহের সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন। নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে বিভিন্ন বৈঠক ও আলোচনায় যোগ দেওয়ার পর বুধবার রাতে ওয়াশিংটনে যান তিনি। রিচার্ড ভার্মার সঙ্গে বৈঠকের কথা তুলে ধরে শুক্রবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দ্বিপক্ষীয় সম্পর্কের গভীর ও বিস্তৃত করার প্রতিশ্রুতিকে নতুনভাবে জোরালোভাবে তুলে ধরা, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে উপ-পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড ভার্মার সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছেন পররাষ্ট্র সচিব। বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি জন বাসের সঙ্গেও তার বৈঠকে বিস্তৃত পরিসরে সম্পর্ক নিয়ে আলোচনা হয়। বৈঠকের ছবি প্রকাশ করে জন বাস এক্স-এ পোস্টে বলেন, অর্থনৈতিক ও সন্ত্রাসবাদ মোকাবেলার অভিন্ন লক্ষ্যের বিষয়ে আলোচনা করতে আজ বাংলাদেশের পররাষ্ট্র সচিব উদ্দিনের সঙ্গে বৈঠককে সাধুবাদ জানাই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা ঈদযাত্রায় বাড়তি নয়, কম ভাড়া নিচ্ছে বাস: সড়ক পরিবহনমন্ত্রী ইরানের যা কিছু ‘অবশিষ্ট’ তা-ও শেষ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের স্ত্রীকে নিয়ে হলো না বাড়ি ফেরা, প্রাণ গেল দুই লঞ্চের চাপায় মার্কিন বাণিজ্য চুক্তি থেকে সরে দাঁড়াল মালয়েশিয়া শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার গোয়েন্দা মন্ত্রীর নিহতের খবর নিশ্চিত করলেন ইরানের প্রেসিডেন্ট দুই মহাসড়কে যাত্রীর চাপ, স্থবির যানবাহন হরমুজ প্রণালি পাশ কাটানোর চেষ্টায় সৌদি, আমিরাত, ইরাক জ্বালানি অবকাঠামোতে হামলার ‘কঠিন প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি ইরানের উদ্ধারকাজে সময় লাগবে, বললেন স্টেশন মাস্টার বিতর্কের মুখে গান নিষিদ্ধ, নিজের অবস্থান জানালেন নোরা