মায়ের ইচ্ছা ছিল ডাক্তার হই: দিঘী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৫

মায়ের ইচ্ছা ছিল ডাক্তার হই: দিঘী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৫ |
শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় অভিষেক ঘটে প্রার্থনা ফারদিন দীঘির। ‘চাচ্চু’, ‘দাদী মা’ কিংবা ‘এক টাকার বউ’—এই সব জনপ্রিয় সিনেমায় তার অভিনয় আজও দর্শকের মনে গেঁথে আছে। সেই ছোট্ট দীঘি, যার মিষ্টি সংলাপ আর নিখুঁত অভিনয়ে মুগ্ধ হয়েছিল দেশ, এখন আর শিশুশিল্পী নন—নায়িকা হিসেবে ফিরেছেন রূপালি পর্দায়। দীর্ঘ বিরতির পর ২০২১ সালে ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে চলচ্চিত্রে ফিরেছেন তিনি। এরপর অভিনয় করেছেন ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ ও ‘মুজিব: একটি জাতির রূপকার’–এর মতো গুরুত্বপূর্ণ সিনেমায়। সম্প্রতি একটি টকশোতে অংশ নিয়ে নিজের ক্যারিয়ার, পছন্দ-অপছন্দ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করেছেন দীঘি। জানান, ছোটবেলায় তার মা চেয়েছিলেন তিনি ডাক্তার হোন। কিন্তু দীঘির ভাষ্যে,

“ডাক্তার হওয়ার জন্য যে মেধা ও সময় লাগে, সেটা আমার মধ্যে নেই। সারাদিন পড়ার ধৈর্যও আমার ছিল না।” সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করলেও ইঞ্জিনিয়ারিংয়ে আগ্রহ হারিয়ে ফেলেন দীঘি। একপর্যায়ে বাবার সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেন ফিল্ম অ্যান্ড মিডিয়া অথবা জার্নালিজম নিয়ে পড়াশোনা করার। বাবা তখন সাহস দেন এই বলে, “যেটাতে তুমি খুশি হও বা তোমার ভালো লাগে, সেটা নিয়েই পড়ো।” প্রসঙ্গত, শিশুশিল্পী হিসেবে দীঘি পেয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেই দীঘি এখন ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করছেন নায়িকা হিসেবে। অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও নতুনভাবে নিজেকে গড়ছেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু