মাদক ও নারী সংক্রান্ত দ্বন্দ্বে এনসিপি নেতা মোতালেব গুলিবিদ্ধ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৫

মাদক ও নারী সংক্রান্ত দ্বন্দ্বে এনসিপি নেতা মোতালেব গুলিবিদ্ধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৫ |
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা মোতালেব শিকদারকে গুলির ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। প্রাথমিক তদন্ত ও ঘটনাস্থলের আলামত বিশ্লেষণ করে পুলিশ জানিয়েছে, মাদক এবং নারী সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেই এই হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে জেলা যুবশক্তির ১ নম্বর যুগ্ম সদস্যসচিব তনিমা ওরফে তন্বীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ জানায়, গত সোমবার দুপুর পৌনে ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা এলাকায় তন্বীর নিজস্ব বাসভবনে হামলার শিকার হন মোতালেব শিকদার। তিনি এনসিপির শ্রমিক সংগঠন ‘শ্রমিকশক্তি’র কেন্দ্রীয় সংগঠক ও বিভাগীয় কমিটির আহ্বায়ক। একটি পিস্তল থেকে ছোঁড়া গুলি মোতালেব শিকদারের কানকে এফোঁড়-ওফোঁড় করে বেরিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার

করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, যে বাসায় হামলার ঘটনা ঘটেছে সেখানে মাদক সেবন এবং নারীসঙ্গের স্পষ্ট আলামত পাওয়া গেছে। পুলিশের প্রাথমিক ধারণা, অভ্যন্তরীণ কোনো বিরোধ বা অনৈতিক লেনদেন নিয়ে সৃষ্ট গোলযোগ থেকেই এই গুলির ঘটনা ঘটেছে। ঘটনার পর সোমবার রাতে মহানগরীর টুটপাড়া এলাকায় অভিযান চালিয়ে তনিমা ওরফে তন্বীকে আটক করে ডিবি পুলিশ। খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক তৈমুর ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, “আক্রান্ত ও হামলাকারী উভয়ের মধ্যেই পূর্বপরিচয় ছিল। ঠিক কী কারণে এবং কার হাতে এই হামলা হয়েছে, তা নিশ্চিত হতে তন্বীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা ঈদযাত্রায় বাড়তি নয়, কম ভাড়া নিচ্ছে বাস: সড়ক পরিবহনমন্ত্রী ইরানের যা কিছু ‘অবশিষ্ট’ তা-ও শেষ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের স্ত্রীকে নিয়ে হলো না বাড়ি ফেরা, প্রাণ গেল দুই লঞ্চের চাপায় মার্কিন বাণিজ্য চুক্তি থেকে সরে দাঁড়াল মালয়েশিয়া শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার গোয়েন্দা মন্ত্রীর নিহতের খবর নিশ্চিত করলেন ইরানের প্রেসিডেন্ট দুই মহাসড়কে যাত্রীর চাপ, স্থবির যানবাহন হরমুজ প্রণালি পাশ কাটানোর চেষ্টায় সৌদি, আমিরাত, ইরাক জ্বালানি অবকাঠামোতে হামলার ‘কঠিন প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি ইরানের উদ্ধারকাজে সময় লাগবে, বললেন স্টেশন মাস্টার বিতর্কের মুখে গান নিষিদ্ধ, নিজের অবস্থান জানালেন নোরা