মাইকে ঘোষণা দিয়ে দু’পক্ষে গোলাগুলি নিহত ২, আহত ১৫ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৫

মাইকে ঘোষণা দিয়ে দু’পক্ষে গোলাগুলি নিহত ২, আহত ১৫

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৫ |
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষে সংঘর্ষ ও গোলাগুলিতে ২ জন নিহত হয়েছে। সংঘর্ষের সময় গুলিবিদ্ধসহ উভয় পক্ষে আহত হয়েছেন অন্তত ১৫ জন। গতকাল রোববার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নে এ ঘটনা ঘটে। ফজরের পর মাইকে ঘোষণা দিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিহতরা হলেন আলমগীর হোসেন আলম (১৯) ও আলি আহম্মেদ (২৩)। এ ঘটনার পরই ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) সিদ্দিকুর রহমানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সিরাজুল হক

সরকারের ছেলে আশরাফুল হক সরকার ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাসানের ছেলে বর্তমান চেয়ারম্যান জাকির হাসান রাতুল সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে গতকাল সকালে দু’পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। গুরুতর আহত অবস্থায় আলমগীরকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নরসিংদী ১০০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, সকালে আমাদের হাসপাতালে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আনা হয়। গুরুতর আহত আলি আহম্মেদকে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। আরেকজনকে ঢাকায় নিয়ে যান স্বজনরা। রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ বলেন, বাঁশগাড়ীতে সংঘর্ষের ঘটনায় ২ জন নিহত হয়েছে বলে শুনেছি। তবে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা

মাসুদ রানার দাবি, দুই আওয়ামী লীগ নেতা জাকির হোসেন রাতুল ও আশরাফুল ইসলামের সমর্থকদের মধ্যে গোলাগুলি ও টেঁটাযুদ্ধ হয়। এতে রাতুল সমর্থিত ২ জন ও আশরাফুল সমর্থিত ১ জন নিহত হয়েছে বলে শুনেছি। তবে তথ্যটির ব্যাপারে তিনি নিশ্চিত নন। ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) সিদ্দিকুর রহমান বলেন, এলাকাটি দুর্গম হওয়ায় তাৎক্ষণিক সব তথ্য পাওয়া যায়নি। তবে সংঘর্ষে নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান