মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, ব্রিটিশ সাংবাদিক ও বিবিসির ভয়েস অব ইন্ডিয়া খ্যাত স্যার মার্ক টালির মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের শোক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ জানুয়ারি, ২০২৬

মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, ব্রিটিশ সাংবাদিক ও বিবিসির ভয়েস অব ইন্ডিয়া খ্যাত স্যার মার্ক টালির মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের শোক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জানুয়ারি, ২০২৬ |
মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো এক অকৃত্রিম বন্ধু, ব্রিটিশ সাংবাদিক ও বিবিসির ভয়েস অব ইন্ডিয়া খ্যাত স্যার মার্ক টালির প্রয়াণে বাংলাদেশ আওয়ামী লীগ গভীরভাবে শোকাহত। ব্রিটিশ সাংবাদিক, মানবতাবাদী বুদ্ধিজীবী ও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বিশ্বস্ত কণ্ঠস্বর স্যার মার্ক টালি ৯০ বছর বয়সে মৃত্যুবরণ করেন। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। তাঁর মৃত্যুতে বিশ্ব সাংবাদিকতা মানবতাবাদী ও বস্তুনিষ্ঠ এক মহৎ প্রাণকে এবং বাংলাদেশের তার জন্মলগ্নের অগ্নিগর্ভ সময়ের মানবিক কণ্ঠ হারাল। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি দখলদার বাহিনীর নৃশংসতা, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ বিশ্বদরবারে সাহসিকতা ও সততার সঙ্গে তুলে ধরে মার্ক টালি বাঙালির ন্যায্য সংগ্রামের পক্ষে আন্তর্জাতিক

জনমত গঠনে অসামান্য ভূমিকা পালন করেন। সত্য উচ্চারণে আপসহীন এই সাংবাদিক নিজের জীবন ও পেশাগত ঝুঁকি উপেক্ষা করে নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়িয়েছিলেন—যা মানব ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশ আওয়ামী লীগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এই মহান বন্ধুকে, যিনি কলমকে অস্ত্র করে অন্যায়ের বিরুদ্ধে লড়েছেন। মুক্তিযুদ্ধকালে নিরপেক্ষভাবে খবর প্রকাশ করে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য পরবর্তীতে মার্ক টালিকে 'মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা' দিয়েছিল জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার। তাঁর অবদান বাংলাদেশের ইতিহাসে চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাল চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা! আওয়ামী লীগ ফিরবেই, তবে পুরনো নাকি নতুন নেতৃত্বে— এটিই এখন মিলিয়ন ডলার প্রশ্ন”: মাসুদ কামাল সাতক্ষীরায় মন্দিরে চুরি: স্বর্ণালংকার ও দানবাক্সের টাকা লুট, আতঙ্কে সংখ্যালঘু সম্প্রদায় সংস্কারের মুখোশে দমন : অবৈধ ইউনূস সরকারের তেলেসমাতি এবার জেলা পরিষদে নেতা-কর্মী বসিয়ে লুটপাটের প্ল্যান তারেকের রাষ্ট্রকে ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাতীয় সংসদকে রাজু ভাস্কর্য মনে করছে নির্বোধ হাসনাত আবারো সংকটে জাতি, আবারো তিনিই প্রেরণা মব, মিথ্যা মামলা আর কারাগারে মৃত্যু; এটাই কি বিএনপির “নতুন রাজনীতি”? থার্টি পার্সেন্টের সরকার! ভূমি দস্যুদের হাতেই প্রশাসন! দখলদারকে প্রশাসক বানিয়ে বিএনপি দেখাল তাদের আসল চেহারা বিএনপির বাংলাদেশ: রাতে গুলি, সকালে তদন্ত, বিকেলে ভুলে যাওয়া ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর