মসজিদের খতিবকে ‘হত্যাচেষ্টা’, আলেম-ওলামাদের বিক্ষোভ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৫

মসজিদের খতিবকে ‘হত্যাচেষ্টা’, আলেম-ওলামাদের বিক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৫ |
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে সোনারং আদর্শ মহিলা মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ও নোয়াদ্দা জামে মসজিদের খতিব মাওলানা মিসবাহুদ্দীন সিদ্দিককে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার ভোররাত ৩টার দিকে সোনারংয়ে তার নিজ বাড়ির কলাপসিবল গেট কেটে মুখে মাস্ক পরে সংঘবদ্ধ একটি দল ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। এ সময় তার মাথার দুই জায়গায় ও হাতে গুরুতর জখম হয়। তাৎক্ষণিক চিৎকার করলে তার পরিবারের লোকজন ও এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত মাওলানা মিসবাহুদ্দীন সিদ্দিক জানান, আমার বাড়ির দোতলার নির্মাণ কাজ চলায় চারপাশে পরিদর্শন করে রাত ১২টায় ঘুমাতে যাই। পরে রাত ৩টার দিকে বিকট শব্দে আমার দরজা ভাঙার সময় তাৎক্ষণিক ঘুম ভেঙে যায়। পরে দেখি,

দুজন মুখোশধারী লোক ধারালো অস্ত্র দিয়ে আমার মাথায় আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় আলেম-ওলামারা দোষীদের খুঁজে বের করে দ্রুত বিচারের দাবি জানিয়ে উপজেলা পরিষদের সামনে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেন। টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহিদুল ইসলাম জানান, এ বিষয়ে আমরা অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দীর্ঘ বিরতি ভেঙে অ্যাটলির কল্পবিজ্ঞানে ফিরছেন আনুশকা ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি ইরানের প্রেসিডেন্টকে জরুরি ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো সরকারি গাড়িতে হাই-অকটেনের ব্যবহার নিষিদ্ধ করলো পাকিস্তান ইরান যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারী তিন দেশ কী করছে জাতীয় দলের নির্বাচক প্যানেলে সুমনের সঙ্গে চমক ২৫ মার্চ দেশে এক মিনিটের ‘ব্ল্যাক আউট’ ঈদের ছুটি শেষ, অফিস খুলছে আজ ইসরাইল ও মার্কিন ঘাঁটিতে ৭৭তম বারের মতো হামলা ইরানের প্রযোজক সরোয়ার জাহান গ্রেপ্তার ২৫ ও ২৬ মার্চ আলোকসজ্জা নিষিদ্ধ করল সরকার কমলো জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারে বড় দর পতন : দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ঈদ: ঐক্য-সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত ইরানকে সাহায্য করতে স্বর্ণ-রূপা ও নগদ অর্থ দিচ্ছে কাশ্মীরিরা আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ নিয়ন্ত্রণ করব: ট্রাম্প যুদ্ধ বন্ধে উভয় পক্ষই চুক্তি করতে সম্মত হয়েছি: ট্রাম্প ইরান পরমাণু অস্ত্র না বানাতে সম্মত হয়েছে: ট্রাম্প ফুটপাত-সড়ক থেকে অবৈধ দোকান সরাতে ডিএমপির আলটিমেটাম রায়হান রাফীর সঙ্গে প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তমা মির্জা