মব, মিথ্যা মামলা আর কারাগারে মৃত্যু; এটাই কি বিএনপির “নতুন রাজনীতি”? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৬

মব, মিথ্যা মামলা আর কারাগারে মৃত্যু; এটাই কি বিএনপির “নতুন রাজনীতি”?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৬ |
রাজনৈতিক প্রতিহিংসা আর পরিকল্পিত মব সন্ত্রাসের আরেকটি নির্মম উদাহরণ দেখা গেল বগুড়ায়। পঙ্গু অবস্থায় থাকা আওয়ামী লীগ নেতা শাহনূর আলম শান্ত (৬০) কারাবন্দি অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বিএনপির নেতাকর্মীদের তৈরি করা মবের হামলা ও পরবর্তী নিপীড়নের ধারাবাহিকতাই শেষ পর্যন্ত তাঁর মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। গত ৪ জানুয়ারি বগুড়া শহরের নারুলী কৃষি ফার্ম এলাকায় স্ত্রীর সঙ্গে দেখা করতে এলে বিএনপির নেতাকর্মীরা সংঘবদ্ধ হামলা চালায়। এক পা হারানো, কৃত্রিম পায়ে চলাফেরা করা এই অসহায় মানুষটিকে বেধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে একটি নাশকতা ও হত্যাচেষ্টার মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে তাকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর করা হলে

সেখানে অসুস্থ হয়ে পড়েন।পরবর্তীতে সঠিক চিকিৎসার অভাবে গুরুতর হৃদরোগে আক্রান্ত হয়। শেষ পর্যন্ত শুক্রবার রাতে তিনি মারা যান। চিকিৎসাধীন অবস্থায়ও তিনি হাতকড়া পরিহিত ছিলেন। বগুড়া কারাগারে এর আগেও একের পর এক আওয়ামী লীগ নেতা মৃত্যুবরণ করেছেন। মাত্র কিছুদিনের ব্যবধানে পাঁচজন নেতার মৃত্যুর ঘটনা ইতোমধ্যে উদ্বেগ ও প্রশ্নের জন্ম দিয়েছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে পরিকল্পিতভাবে মব তৈরি, মিথ্যা মামলা ও কারাগারে নিপীড়নের একটি ধারাবাহিক চিত্র এখন স্পষ্ট হয়ে উঠছে। এক পা হারানো একজন মানুষ, যিনি কৃত্রিম পায়ে ভর করে জীবন চালিয়ে যাচ্ছিলেন, তাকেও রেহাই দেওয়া হয়নি। রাজনীতির নামে প্রতিহিংসার এই অন্ধকার রাজনীতি আর কত প্রাণ নেবে?

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না