ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বিএনপি নেতাদের দৃষ্টিতে ‘অপ্রয়োজনীয়’ রূপপুর বিদ্যুৎ কেন্দ্রই এখন সংকটে সরকারের শেষ ভরসা
মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু: ইতিহাসের আয়নায় আমাদের পরিচয়, আত্মমর্যাদা ও অস্তিত্বের প্রতীক
জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি-বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী
ডিজেলের পর এবার এলো ১৬ হাজার মেট্রিক টন ভারতীয় চাল, নামল মোংলায়
শিক্ষক রাজনীতি নাকি শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন হওয়ার রাজনীতি
একটি বন্দিত্ব: বাংলাদেশ রাষ্ট্রের জন্মের অনিবার্যতা
তেল সরবরাহে হরমুজ ঝুঁকি: ৩ লাখ টন ক্রুডের চালান নিয়ে তেহরানের দ্বারস্থ ঢাকা
ভোটাধিকার হরণ ও ‘হ্যাঁ-না’ ভোটের নাটক: গণতন্ত্রের নামে এক নির্মম রাষ্ট্রীয় প্রহসন
বাংলাদেশের ভেতরে প্রায় ৭ কোটি ভোটারকে কার্যত ভোটাধিকার থেকে বঞ্চিত রেখে, প্রবাসীদের জন্য ডাকযোগে ভোটের ব্যবস্থা করে তথাকথিত নির্বাচনকে “গ্রহণযোগ্য” ও “অংশগ্রহণমূলক” বানানোর চেষ্টা প্রহসন ছাড়া আর কিছুই নয়। দেশের অভ্যন্তরে যাদের ভোট দেওয়ার মৌলিক অধিকারই নিশ্চিত করা হয়নি, তাদের উপেক্ষা করে বিদেশে থাকা নাগরিকদের ভোটকে সামনে এনে গণতন্ত্রের মুখোশ পরানো এক নির্মম রসিকতা।
এর চেয়েও ভয়ংকর হলো, এই অবৈধ সরকার আবার “হ্যাঁ/না” ভোটের নামে আরেকটি নাটক মঞ্চস্থ করতে মাঠে নেমেছে। এখানে রাষ্ট্র নিজেই প্রতিদ্বন্দ্বী, নিজেই প্রচারক, নিজেই রেফারি! প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সরকারি প্রচারযন্ত্র সবকিছু ব্যবহার করে “হ্যাঁ” ভোটকে জেতানোর অপচেষ্টা স্পষ্ট করে দেয়, এই ভোট আসলে জনগণের মতামত জানার কোনো
উদ্যোগ নয়; বরং ক্ষমতায় থাকার বৈধতার সনদ আদায়ের মরিয়া চেষ্টা। প্রশ্ন হলো যদি জনগণ সত্যিই এই সরকারের কাজে সন্তুষ্ট হতো, তাহলে কি “হ্যাঁ” জেতাতে রাষ্ট্রযন্ত্রের অবৈধ ব্যবহার প্রয়োজন হতো? যদি জনগণের আস্থা থাকতো, তাহলে কি ভয়, চাপ, প্রশাসনিক প্রভাব, একতরফা প্রচারণার আশ্রয় নিতে হতো? বাস্তবতা হলো, এই সরকার জানে জনগণের কাছে তাদের কোনো নৈতিক গ্রহণযোগ্যতা নেই। তাই জনগণের রায় নয়,তারা চায় নিয়ন্ত্রিত ফলাফল। আর সেই লক্ষ্যেই সাজানো হচ্ছে একের পর এক হাস্যকর নির্বাচন ও ভোটের নাটক। এর ফলাফল কী হবে? আওয়ামী লীগকে বাদ দিয়ে এই আয়োজনের মধ্য দিয়েই বিশ্ব দরবারে বাংলাদেশের অগণতান্ত্রিক, কর্তৃত্ববাদী ও ভোটবিহীন রাষ্ট্রের ইমেজ চূড়ান্ত রূপ নিতে যাচ্ছে। যে দেশ একসময় গণতান্ত্রিক সংগ্রামের
উদাহরণ ছিল, সেই দেশ আজ ভোটাধিকার হরণ, সাজানো নির্বাচন আর রাষ্ট্রীয় প্রহসনের প্রতীকে পরিণত হচ্ছে। গণতন্ত্র কোনো ডাকযোগে ভোটের পোস্টকার্ড নয়, গণতন্ত্র কোনো “হ্যাঁ/না” নাটকের স্ক্রিপ্টও নয়। গণতন্ত্র মানে সকল দলের অংশগ্রহণের সুযোগ থাকা, জনগণের স্বাধীন মত, অবাধ ভোটাধিকার এবং ক্ষমতার জবাবদিহি। এই সত্য যতদিন অস্বীকার করা হবে, ততদিন কোনো নির্বাচনী প্রহসনই সরকারকে বৈধতা দিতে পারবে না। দেশের জনগণের কাছেও না, বিশ্বের কাছেও না।