ভৈরবে সাবেক মেয়রের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, স্বেচ্ছাসেবক লীগ কর্মী গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ জুলাই, ২০২৬

আরও খবর

যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

চাকরির সুপারিশ করা কিশোরীর সাথে অন্তরঙ্গ অবস্থায় ধৃত জামায়াত এমপি গাজী নজরুল, ৫০১-কান্ডের মতো “দ্বিতীয় স্ত্রী” দাবি জেলা জামায়াতের

‘তারেক রহমানের ডাকেই সাড়া দিয়েছিলেন আবু সাঈদ’: ছাত্রদল সভাপতি রাকিবের দাবি

‘ছাত্রদলের নামে ভুয়া ফটোকার্ড বানাচ্ছে, শিবির: বেরোবির সমাবেশে রাকিব

তাবিজ দেওয়ার নাম করে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, জামায়াত আমিরকে জুতাপেটার পর পুলিশে সোপর্দ

ল্যাব টেস্টে এক প্লেট ফুচকায় মিলেছে ৭ কোটিরও বেশি ক্ষতিকর ব্যাকটেরিয়া: ভোক্তা অধিকার

আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনে সেনাবাহিনী কীভাবে সম্পৃক্ত ছিল, জানালেন রাশেদ খান

ভৈরবে সাবেক মেয়রের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, স্বেচ্ছাসেবক লীগ কর্মী গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুলাই, ২০২৬ |
কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছের জানাজা শেষে তার কফিনে পুষ্পস্তবক অর্পণের সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে এক স্বেচ্ছাসেবক লীগ কর্মীকে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ। বুধবার (২২ জুলাই) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে পৌর শহরের পঞ্চবটী এলাকা থেকে নবী হোসেনকে (৪৫) গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার পুলিশ পরিদর্শক লিমন বোস। গ্রেফতার নবী হোসেন পৌর শহরের পঞ্চবটী এলাকার মৃত ফালু মিয়ার ছেলে। পুলিশ পরিদর্শক লিমন বোস বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নবী হোসেন ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় জড়িত ছিলেন। গত সোমবার সাবেক মেয়রের জানাজা

শেষে তার কফিনে পুষ্পস্তবক অর্পণের সময় তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। তিনি আরও বলেন, প্রায় ১৪ মাস আগে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ বাংলাদেশ আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে। সে কারণে দলটির কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। একজন মৃত ব্যক্তির জানাজায় রাজনৈতিক স্লোগান দেওয়া আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উসকানিমূলক কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হতে পারে। তিনি জানান, নবী হোসেনের বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতায় উসকানি ও উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশ বাদী হয়ে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেছে। এ ছাড়া সাবেক মেয়রের জানাজায় স্লোগান দেওয়ার ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে

পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভৈরবে সাবেক মেয়রের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, স্বেচ্ছাসেবক লীগ কর্মী গ্রেফতার হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, যেসব সুবিধা পাবে ব্যবহারকারীরা ক্যান্সার চিকিৎসায় সবচেয়ে বড় বিনিয়োগ কী? হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩২ বাংলাদেশিসহ আটক ১০৮ ‘২০ বছর বনাম ৪ মাস’—ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের পালটা জবাব হামে প্রাণ গেল আরও ৬ জনের, মৃত্যু ছাড়াল ৮০০ এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানা গেল নিজেদের কি ভগবান ভাবেন? শিক্ষার্থীদের ওপর হামলায় ক্ষুব্ধ অরিজিৎ সিং ‘ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন, সেটা কেমন চরিত্র আর হেকমত?’ জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের