ভূমিকম্পে আহতদের সঠিকভাবে সুচিকিৎসা প্রদান না করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জননেত্রী শেখ হাসিনার বিবৃতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৫
     ৫:০৫ পূর্বাহ্ণ

ভূমিকম্পে আহতদের সঠিকভাবে সুচিকিৎসা প্রদান না করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জননেত্রী শেখ হাসিনার বিবৃতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৫ | ৫:০৫ 42 ভিউ
গতকাল বাংলাদেশে স্মরণকালের সবচেয়ে শক্তিশালী ও ভয়াবহ ভূমিকম্প হয়েছে। এতে ১০ জনের মৃত্যু হয়েছে এবং ছয় শতাধিক মানুষ আহত। এতো সংখ্যক মানুষ আহত হলেও তারা সুচিকিৎসা পাচ্ছে না। আহতদের সঠিকভাবে চিকিৎসা প্রদান না করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজ এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন, যে কোনো দুর্যোগ সংঘটিত হলে সরকার তৎপর থেকে দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সঠিকভাবে দুর্যোগ পরবর্তী ব্যবস্থাপনার পদক্ষেপ গ্রহণ করে। দেশবাসী বর্তমান অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গংদের কাছ থেকে তেমন কোনো পদক্ষেপ লক্ষ করছে। ভূমিকম্প পরবর্তী সময়ে উদ্ধার তৎপরতা ও আহতের চিকিৎসার ব্যাপারে

অবৈধ দখলদাররা এক প্রকার উদাসীন। আহতরা ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না। দেশের জনগণের প্রতি অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গংদের দায়িত্বজ্ঞানহীন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিবৃতিতে জননেত্রী শেখ হাসিনা বলেন, আমি বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাবো যে যেভাবে পারেন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। ডাক্তার সমাজের প্রতি আহ্বান জানাবো সরকারের প্রতি চেয়ে না থেকে আপনারা নিজ নিজ দায়িত্বে আহতদের সুচিকিৎসা দিন। একটা অগণতান্ত্রিক ও দখলদার বাহিনী রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করে জনগণের প্রতি দায়িত্ব পালন না করলে সর্বোপরি জনগণের সম্মিলিত প্রয়াসে দুর্যোগ ও সংকট মোকাবিলা করতে হয়। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার থাকলে জনগণের প্রতি দায়বদ্ধ থাকে। তাই বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানাবো

সত্যিকারের জনপ্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধভাবে শামিল হওয়ার জন্য। জনগণের সরকারই পারবে জনগণের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করতে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
They promised voting rights for expatriates. Democracy beyond borders. Fair. Inclusive. একাত্তরের মহান মুক্তিযুদ্ধে জামায়াতের তাবেদারি ভূমিকা যেমন ছিলো ইউনুসের শাসন মানেই সংখ্যালঘুদের জন্য নিরাপত্তাহীনতা আর উগ্র মৌলবাদের খোলা লাইসেন্স। টেকনাফে বিএনপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষন; শিশুসহ আহত ৫জন এই ১৮ মাসে ৪ লাখ কোটি টাকা ঋণ নিছে। সেটাই তো প্রশ্ন যে ১৮ মাসে, ১৯ মাস পড়বে ‘নো বোট, নো ভোট’: নির্বাচন বর্জনের ডাক দিলেন সাবেক ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয় ‘মানিলন্ডারিং’ বোমা ফাটল: ৪ দেশে ১১ হাজার কোটি টাকা পাচার করেছেন আসিফ মাহমুদ! ৫৫ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক। জুলাই দাঙ্গার নায়করা নির্বাচনে, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা মৃত্যুর প্রহর গুনছে ⁨নিজের দেশে ভোট কাভার করতে পারে না, আর বাংলাদেশে এসে অবৈধ নির্বাচন বৈধ করার নাটক যে দেশে সংখ্যালঘু মানেই দ্বিতীয় শ্রেণির নাগরিক : রক্তের দাগ মোছে না, ইতিহাসও ভোলে না জুলাই গণঅভ্যুত্থানে ‘দায়মুক্তি’ অধ্যাদেশ বাতিলের দাবি ১০ মানবাধিকার সংস্থার আবদুল মান্নান খানের মৃত্যুতে স্বেচ্ছাসেবক লীগের শোক হলুদের সঙ্গে কোন উপাদান মিশিয়ে খাওয়া উপকারী ঈদের মতো ভিড় টার্মিনালে, রিকুইজিশনে বাস সংকট তপশিলের পর গুলির ঘটনা ৩৪টি, অস্ত্র উদ্ধার ১১৩৯ ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মুখ খুললেন গাঙ্গুলী নিষিদ্ধ মারণাস্ত্রের ব্যবহার, নিমেষে নিশ্চিহ্ন হাজারো মানুষ নায়িকা থেকে প্রবাসী, কেন বলিউড ছাড়েন রাগেশ্বরী শেখ হাসিনার চিন্তা এত শক্তিশালী যে শত্রুরাও তা হুবহু নকল করে