ইরান যখনই চাইবে তখনই যুদ্ধ শেষ হবে: কর্মকর্তা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৬

ইরান যখনই চাইবে তখনই যুদ্ধ শেষ হবে: কর্মকর্তা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৬ |
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে বুধবার (২৫ মার্চ) জানিয়েছে যে, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত একটি যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে তেহরান। প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী ওই কর্মকর্তা বলেন, ‘বর্তমান চাপিয়ে দেওয়া যুদ্ধ বন্ধের লক্ষ্যে আমেরিকার দেওয়া একটি প্রস্তাবে নেতিবাচক সাড়া দিয়েছে ইরান।’ তিনি আরও যোগ করেন, ‘এই যুদ্ধ তখনই শেষ হবে যখন ইরান তা শেষ করার সিদ্ধান্ত নেবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন এর সমাপ্তি কল্পনা করবেন তখন নয়।’ এর আগে ইরান জানায়, রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ৮০তম দফায় ইসরাইল এবং উপসাগরীয় দেশগুলোতে মার্কিন স্থাপনায় হামলা চালিয়েছে। এদিকে ইসরাইলি পুলিশ স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, উত্তরাঞ্চলীয় শহর কিরিয়াত শমোনার একটি আবাসিক এলাকায় একটি ক্লাস্টার

মিসাইল (গুচ্ছ ক্ষেপণাস্ত্র) আঘাত হেনেছে। তারা জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি লেবানন থেকে নিক্ষেপ করা হয়েছে এবং পুলিশ কর্মকর্তারা ওই এলাকায় কোনো অবিস্ফোরিত গোলাবারুদ আছে কিনা তা পরীক্ষা করে দেখছেন। এর আগে হিজবুল্লাহ কিরিয়াত শমোনাসহ ইসরাইলের বেশ কয়েকটি স্থানে হামলা চালানোর দাবি করেছিল। সূত্র: আল জাজিরা ও মিডল ইস্ট আই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল