ভারত-পাকিস্তান সীমান্তে গোলাবর্ষণ চলছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ মে, ২০২৫

ভারত-পাকিস্তান সীমান্তে গোলাবর্ষণ চলছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মে, ২০২৫ |
ভারত ও পাকিস্তান সীমান্তের বিভিন্ন জায়গায় গোলাবর্ষণ চলছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শুক্রবার (৯ মে) সন্ধ্যায় জম্মু ও কাশ্মিরের উরি এবং পুঞ্চে পাকিস্তানি সেনারা গোলাবর্ষণ শুরু করে। এতে ভারী কামান ও গোলা ব্যবহার করা হচ্ছে বলে দাবি করেছেন ভারতীয় কর্মকর্তা। পাকিস্তানের এ হামলার জবাবে ভারতও পাল্টা হামলা চালাচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এখন পর্যন্ত পাকিস্তানের গোলায় ১৬ ভারতীয় নিহত হয়েছে বলে দাবি করেছে সংবাদমাধ্যমটি। এর আগে আজ শুক্রবার ভারত জানায়, গতকাল পাকিস্তান ৩০০ থেকে ৪০০ ড্রোন দিয়ে জম্মু-কাশ্মিরসহ বিভিন্ন জায়গায় হামলায় চালিয়েছে। যা সফলভাবে প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে তারা। তবে পাকিস্তান দাবি করেছে, তারা ভারতে কোনো হামলা চালায়নি। এদিকে কূটনীতিকে

কাজে লাগিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা বন্ধ হওয়ার জন্য অপেক্ষা করবে পাকিস্তান। কিন্তু কূটনীতি ব্যর্থ হলে ভারতে পাল্টা হামলা চালানো হবে বলে জানিয়েছেন পাকিস্তানের এক কর্মকর্তা। পারমাণবিক শক্তিধর দুই দেশের উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং অন্যান্য দেশগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাক এ কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে শুক্রবার (৯ মে) বলেছেন, ‘পাকিস্তান কূটনীতিকে সুযোগ দিচ্ছে।’ তিনি অভিযোগ করেন, গতকাল ভারত দাবি করেছিল পাকিস্তান তাদের ১৫টি শহরে মিসাইল ছুড়েছে। যা সত্যি নয়। এর মাধ্যমে ভারত ‘হাইপ’ তোলার চেষ্টা করছে বলে দাবি তার। গতকাল পাকিস্তান ডিজিএফআইয়ের মহাপরিচালক লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতে পাকিস্তানের মিসাইল হামলার দাবিকে ‘হাস্যকর’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, “এটি এমন অসাধারণ

এবং বানানো গল্প যে। এ নিয়ে আপনারা শুধু হাসতে পারবেন।” পাকিস্তান এখন পর্যন্ত ভারতে কোনো মিসাইল বা ড্রোন পাঠায়নি বলে জানিয়েছেন ওই সরকারি কর্মকর্তা। তবে ভারতের এক সামরিক কর্মকর্তা সিএনএনকে বলেছিলেন, তাদের নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের জম্মুতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া পাঞ্জাব রাজ্যের পাঠানকোটের পুলিশ জানিয়েছে, তারা বিস্ফোরণের ব্যাপারে জানতে পেরেছে। ওই সময় সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছিল। পাকিস্তানের সরকারি সূত্রটি জানিয়েছে, পাকিস্তান যে ভারতে কোনো হামলা চালায়নি সেটি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে তাদের স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করার আহ্বান জানিয়েছে ইসলামাবাদ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এসএসসি পাসে আড়ংয়ে নিয়োগ, আবেদন করবেন যেভাবে মাইকে ঘোষণা দিয়ে ২ গোষ্ঠীর সংঘর্ষে ইমামসহ নিহত ২ যে মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক ‘নির্বাচকদের ভুল ধরার প্রবণতা আমাদের দেশে বেশি’ ৪ ঘণ্টা দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত, ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট লালপুরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ৩ জন নিহত ইরান কি আসলেই অপরাজেয় এফ-৩৫ ভূপাতিত করেছিল ইরাকে বিমান হামলায় শিয়া আধাসামরিক বাহিনীর কমান্ডারসহ নিহত ১৫ সাবিলা-মিথিলাকে নিয়ে মালয়েশিয়ায় শুটিংয়ে শাকিব বিসিবি পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ দীর্ঘ বিরতি ভেঙে অ্যাটলির কল্পবিজ্ঞানে ফিরছেন আনুশকা ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি ইরানের প্রেসিডেন্টকে জরুরি ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো সরকারি গাড়িতে হাই-অকটেনের ব্যবহার নিষিদ্ধ করলো পাকিস্তান ইরান যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারী তিন দেশ কী করছে জাতীয় দলের নির্বাচক প্যানেলে সুমনের সঙ্গে চমক ২৫ মার্চ দেশে এক মিনিটের ‘ব্ল্যাক আউট’ ঈদের ছুটি শেষ, অফিস খুলছে আজ