ভারতে মেডিকেল ছাত্রীর আত্মহনন, শিক্ষকদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ জুলাই, ২০২৫

ভারতে মেডিকেল ছাত্রীর আত্মহনন, শিক্ষকদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুলাই, ২০২৫ |
ভারতের উদায়পুরে মেডিকেল কলেজের হোস্টেল কক্ষে থেকে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ছাত্রী শ্বেতা সিং জম্মু-কাশ্মীরের বাসিন্দা ও বি.ডি.এস (চিকিৎসা শাখা) চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী ছিলেন। ঘটনাস্থলে পাওয়া একটি সুইসাইড নোটে শ্বেতা তার কলেজের শিক্ষকদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেছেন। খবর: এনডিটিভি পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে নিজের হোস্টেল কক্ষে শ্বেতা আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। তার রুমমেট প্রথমে বিষয়টি লক্ষ্য করেন এবং তৎক্ষণাৎ হোস্টেল কর্তৃপক্ষ ও পুলিশকে জানানো হয়। ঘটনাস্থলে পাওয়া একটি সুইসাইড নোটে শ্বেতা অভিযোগ করেছেন, শিক্ষকরা মানসিকভাবে হয়রানি করতেন, পরীক্ষা সময়মতো নিতেন না এবং পড়াশোনার ওপর অতিরিক্ত মানসিক চাপ সৃষ্টি করতেন। শ্বেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই

কলেজে বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। তারা কলেজ চত্বরে প্রতিবাদ মিছিল করেন এবং কলেজের বাইরের রাস্তা অবরোধ করে দেন। তাদের দাবি, সুইসাইড নোটে যেসব শিক্ষকের নাম রয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। কলেজের পরিচালক জানান, ঘটনার তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে দোষী শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজন হলে চাকরি থেকেও বরখাস্ত করা হবে। স্থানীয় থানার অফিসার রবিশঙ্কর চারন জানান, ছাত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার পরিবারের সদস্যরা পৌঁছালে ময়নাতদন্ত করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল