ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ সম্পর্কে হাথুরুসিংহের মন্তব্য – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৪

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ সম্পর্কে হাথুরুসিংহের মন্তব্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৪ |
টেস্টে এটাই বাংলাদেশের সবচেয়ে পরিপূর্ণ দল বলে দাবি করেছেন চন্ডিকা হাথুরুসিংহে। সেই দল নিয়ে ভারতের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ কোচ। টানা দ্বিতীয় দিনের মতো সাকিব আল হাসানকে ছাড়াই অনুশীলন করেছে বাংলাদেশ দল। একটা সিরিজ বদলে দিয়েছে বাংলাদেশকে। আলোচনায় শুধুই পাকিস্তানকে হারানো। যার সঙ্গে যুক্ত হয়েছে সমীহ। প্রত্যাশাও বেড়েছে। কিন্তু প্রতিপক্ষ ভারত, ঘরের মাঠে যারা অজেয়। বাংলাদেশতো কোথাও কখনো এই ফরম্যাটে তাদের হারাতে পারেনি। তাই এতকিছু অনুকূলে থাকলেও প্রতিকূলতা সম্পর্কে ভালই জানা টাইগার কোচের। বাংলাদেশ হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, পাকিস্তান সিরিজ অবশ্যই আমাদের আত্মবিশ্বাস দেবে। সেটা শুধু জয়ের জন্য নয়। যেভাবে খেলোয়াড়রা অবদান রেখেছে, চাপের মুখে কামব্যাক করেছে,

সে কারণে। তবে এটাও আমরা জানি কোথায় আমাদের দুর্বলতা, শক্তি। ভারতের মত সেরা দলের সঙ্গে খেলাটা চ্যালেঞ্জিং, আমরা সেই চ্যালেঞ্জ নিতে চাই। চ্যালেঞ্জ যতই থাক, এই দলটা বাংলাদেশের সেরা টেস্ট দল। অন্য অনেকের মত কোচও তা স্বীকার করেছেন। বাংলাদেশ হেড কোচ আরও বলেন, আমার দৃষ্টিতে বাংলাদেশের এই দলটা সবচেয়ে পরিপূর্ণ। স্কোয়াডে দারুণ কিছু ফাস্ট বোলার আছে। অভিজ্ঞ স্পিন অ্যাটাক। ব্যাটিং ডেপথও অনেক বেশি। দুইজন উইকেটকিপার জেনুইন ব্যাটার। সবমিলে ব্যালেন্সড একটা দল। দলের সেরা তারকা সাকিব আল হাসানকে ছাড়াই টানা দ্বিতীয় দিন অনুশীলন করেছে টিম টাইগার। যেখানে স্পিনারদের ভূমিকা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই তাইজুল, মেহেদী মিরাজ, নাঈম হাসানকে দীর্ঘ সময় মূল মাঠে বোলিং

করতে দেখা গেছে। ভারত ইতোমধ্যে তিন স্পিনার কুলদ্বীপ যাদব, রবীচন্দ্রন অশ্বীন ও রবীন্দ্র যাদেজার খেলা অনেকটাই নিশ্চিত করেছে। পেস অ্যাটাকের প্রশংসা করতে গিয়ে হাথুরুসিংহে বলেন, ফাস্ট বোলার একদিনে তৈরি হয় না। এটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আমার আগের কোচেরাও কাজ করেছে। ঘরোয়া ক্রিকেটও ভূমিকা রেখেছে। নির্বাচক থেকে দেশি কোচ সবার অবদান রয়েছে। আরও কয়েকজন সেরা পেসার দেশে রয়ে গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু