ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বন্যায় মৃত বেড়ে ৪৪ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ জুন, ২০২৫

ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বন্যায় মৃত বেড়ে ৪৪

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুন, ২০২৫ |
আসাম-সহ উত্তর-পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। সেখানে এ দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। এর মধ্যে কেবল আসামেই মারা গেছেন ১৭ জন। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সংবাদমাধ্যমটি বলছে, উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্যে বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। মঙ্গলবার পর্যন্ত এসব রাজ্যে বন্যা ও ভারী বৃষ্টির কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আসাম, সেখানে প্রাণ হারিয়েছেন ১৭ জন। প্রিয় পোষা প্রাণীকে সঙ্গে করে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাচ্ছেন দুজন। ছবি: এএফপি এছাড়া অরুণাচল প্রদেশে ১২, মেঘালয়ে ৬, মিজোরামে ৫, ত্রিপুরায় ২ এবং নাগাল্যান্ড ও মণিপুরে একজন করে মারা গেছেন।

নিহতদের মধ্যে বেশিরভাগের মৃত্যু হয়েছে পানিতে ডুবে, ভূমিধস, পানিবন্দি অবস্থায় দুর্ঘটনাসহ বিভিন্ন কারণে, এমনটাই জানিয়েছেন সাত রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসাম ও সিকিমের মুখ্যমন্ত্রী এবং মণিপুরের রাজ্যপালকে ফোন করে পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন এবং কেন্দ্রীয় সহায়তার আশ্বাস দিয়েছেন। আসামে অন্তত ২১টি জেলায় ৬ লাখ ৩০ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ব্রহ্মপুত্রসহ কয়েকটি নদী এখনো বিপদসীমার ওপর দিয়ে বইছে। অরুণাচল প্রদেশে বহু ঘরবাড়ি, রাস্তা, বিদ্যুৎ ও পানির লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। মিজোরামে ভূমিধস ও বন্যায় ৫ জন মারা গেছেন, যাদের মধ্যে ৩ জন মিয়ানমার থেকে আসা শরণার্থী। গত ১০ দিনে রাজ্যটিতে ৫০০ টিরও বেশি ভূমিধস ঘটেছে। ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডে পরিস্থিতি কিছুটা ভালো

হলেও এখনও বহু মানুষ বিপদে রয়েছেন। প্রশাসন ও উদ্ধারকারী দলগুলো পরিস্থিতি সামাল দিতে কাজ করে যাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাত পোহালেই ঈদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন ইরান থেকে ঢাকার পথে ১৮৬ বাংলাদেশি ঈদের দিন কি বৃষ্টি হবে? তেলের দাম নিয়ে রাজনীতি বন্ধের আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঐক্যের ডাক মোজতবা খামেনির, প্রস্তাব দিলেন পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধে মধ্যস্থতারও চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাঈনি নিহত মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ হারিয়েছে ৫ বাংলাদেশি: প্রতিমন্ত্রী রাত ১টার মধ্যে ১২ অঞ্চলে ৮০ কিমি বেগ ঝড়ের আভাস যুদ্ধবিরতি হলেই হরমুজে সহায়তা দেবে ৩ দেশ ঈদের ছুটিতে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন ব্রিটেনে বাংলাদেশিদের ঈদ উদযাপন, আনন্দ ভাগাভাগি শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় ১১০০ পুলিশ সদস্য