ভারতীয় সাড়ে ৬ হাজার নাগরিককে ভিসা দিচ্ছে পাকিস্তান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৫

ভারতীয় সাড়ে ৬ হাজার নাগরিককে ভিসা দিচ্ছে পাকিস্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৫ |
শিখ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বৈশাখী’ উপলক্ষ্যে চলতি এপ্রিল মাসে ৬ হাজার ৫ শতাধিক ভারতীয়কে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। নয়াদিল্লির পাকিস্তানি হাই কমিশন এ তথ্য জানিয়েছে। খ্রিস্টীয় ১৫ শতকে অবিভক্ত পাঞ্জাবে শিখ ধর্মের উত্থান ঘটে। ১৯৪৭ সালে পাঞ্জাব ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিখণ্ডিত হয়। শিখ ধর্মের অনেক গুরুত্বপূর্ণ মন্দির ও তীর্থস্থান পাকিস্তানের ভূখণ্ডে পড়েছে। শিখ ধর্মাবলম্বীদের বৈশাখী উৎসব হবে ১০ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত। পাকিস্তানি হাই কমিশনের বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় পর্যটক ও দর্শনার্থীরা পাঞ্জাবের গুরুদুয়ারা পাঞ্জা সাহিব, গুরুদুয়ারা নানকানা সাহিব এবং গুরুদুয়ারা কর্তারপুর সাহিবে ভ্রমণ করতে পারবেন। নয়াদিল্লির পাকিস্তান হাইকিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স সাদ আহমেদ ওয়ারাইশ পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে বলেন,

ভারতের জনগণের প্রতি শুভেচ্ছার নিদর্শন হিসেবে এই ভিসা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের সরকার। ইসলামাবাদ বরাবরই ভারতের জনগণ, সংস্কৃতি ও ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে সম্প্রীদিত ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন ও তাকে এগিয়ে নিতে আগ্রহী। চার্জ দ্য অ্যাফেয়ার্স জানান, সামনের বছরগুলোতেও ভারতীয়দের ভিসা প্রদানের এ ধারা অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ট্রাম্পের ১৫ দফা শান্তি প্রস্তাব, যুদ্ধ বন্ধে ইরানের পাঁচ শর্ত কী বিশ্ব ইতিহাসের এক অন্ধকার অধ্যায় কালরাত্রি স্মরণে প্রাচ্যনাটের ‘লালযাত্রা’ অনুষ্ঠিত ব্যাটারি যেভাবে সাশ্রয় হবে বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানালো বাংলাদেশ সেই অভয়ার মা-কে নির্বাচনে প্রার্থী করল বিজেপি পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার তেল খুঁজতেই ‘তেল শেষ হয়ে যাচ্ছে’ ইরান যখনই চাইবে তখনই যুদ্ধ শেষ হবে: কর্মকর্তা পদ্মায় পানির ৯০ ফুট নিচে বাস, ঝড়-বৃষ্টিতে ব্যাহত উদ্ধারকাজ ইসরাইলের সামরিক স্থাপনায় ইরানের ব্যাপক হামলা পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধারে কাজ করছে ফেরি হামজা ট্রাম্পের ১৫ দফা প্রত্যাখ্যান করে যা চাইল ইরান ট্রাম্পের ১৫ দফার প্রস্তাব ‘ছুড়ে ফেলে দিল’ ইরান পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা সৌদির তেল শোধনাগারে আবার ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা দল থেকে বহিষ্কার নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা রুহুল কুদ্দুস কাজলকে অ্যাটর্নি জেনারেল করে প্রজ্ঞাপন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান কত ছিল ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবনের প্রথম ইনকাম, কীভাবে?