ব্রিকসের পক্ষ নিলে ১০ শতাংশ বেশি শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জুলাই, ২০২৫

ব্রিকসের পক্ষ নিলে ১০ শতাংশ বেশি শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুলাই, ২০২৫ |
যেসব দেশ যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী ব্রিকস জোটের নীতিকে সমর্থন করবে, তাদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসির। রোববার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘কোনো দেশ ব্রিকসের যুক্তরাষ্ট্রবিরোধী নীতির সঙ্গে যুক্ত হলে তাদের ওপর বাড়তি ১০ শতাংশ শুল্ক চাপানো হবে। এই নীতির কোনো ব্যতিক্রম হবে না’। ব্রিকস সদস্যরা সোমবার যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির সমালোচনার পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও প্রধান মুদ্রাগুলোর বিনিময় হার নির্ধারণ পদ্ধতিতে সংস্কারের প্রস্তাব দেওয়ার পরই ট্রাম্পের এই হুমকি এলো। গত বছর ব্রিকসের সদস্য দেশের তালিকা আরও বড় হয়েছে। বর্তমানে এর সদস্য সংখ্যা

১১। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে গত বছর নতুন করে যুক্ত হয়েছে মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। চলতি সপ্তাহান্তে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে ব্রিকস নেতাদের বৈঠক শুরু হয়েছে। ক্রমবর্ধমান বাণিজ্য সংঘাত ও ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে তারা বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোতে সংস্কারের আহ্বান জানিয়েছেন এবং জোটটিকে কূটনীতির মঞ্চ হিসেবে তুলে ধরেছেন। রোববার ব্রিকস দেশগুলোর অর্থমন্ত্রীদের এক যৌথ বিবৃতিতে শুল্ককে বিশ্ব অর্থনীতির জন্য হুমকি হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, এটি ‘আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রমে অনিশ্চয়তা’ তৈরি করছে। ব্রিকস নেতারা গত জুনে ইরানের ওপর ইসরাইল ও আমেরিকার সামরিক হামলারও নিন্দা জানিয়েছেন। তারা এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও

সমালোচনা করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফার্নেস তেলের দাম বাড়ল হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু যুদ্ধে এখন পর্যন্ত কতজন নাগরিক প্রাণ হারিয়েছেন, জানাল ইরান সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন বৈশাখের আগে ইলিশের দাম আকাশছোঁয়া, বাজারে সংকট ইরানের আন্দোলনে ঢুকে সাধারণ মানুষকে হত্যা করেছিল মোসাদ এজেন্টরা লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৫ এবার হলিউড যাত্রায় আইশোস্পিড পাকিস্তান থেকে চোট নিয়ে ফিরলেন ইমন আর্জেন্টিনার ফুটবলার গ্রেফতার ব্রাজিল দলে ফিরতে নেইমারকে যে শর্ত দিলেন কোচ যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অপমৃত্যুর হার উদ্বেগজনক শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক