ব্রাজিলে যৌন হয়রানির অভিযোগে মন্ত্রী বরখাস্ত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ সেপ্টেম্বর, ২০২৪
     ৬:১১ অপরাহ্ণ

ব্রাজিলে যৌন হয়রানির অভিযোগে মন্ত্রী বরখাস্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ সেপ্টেম্বর, ২০২৪ | ৬:১১ 249 ভিউ
ব্রাজিলের মানবাধিকার বিষয়ক মন্ত্রী সিলভিও আলমেইদাকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। মন্ত্রিসভার এক সদস্যসহ একাধিক নারীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে শুক্রবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। খবর রয়টার্সের প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, তার (আলমেইদা) বিরুদ্ধে যৌন হয়রানির গুরুতর অভিযোগ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় তাকে নিজ পদে বহাল রাখা প্রেসিডেন্টের কাছে সমীচীন মনে হয়নি। বিবৃতিতে আরও বলা হয়, পুলিশ তদন্তকাজ শুরু করেছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হয়রানির শিকার হওয়া নারীদের মধ্যে একজন হচ্ছেন জাতিগত সমতাবিষয়ক মন্ত্রী ও মানবাধিকারকর্মী, আনিয়েলে ফ্র্যাংকো। এদিকে বরখাস্ত হওয়ার পর একটি বিবৃতিতে নিজেকে নির্দোষ দাবি করেছেন আলমেইদা। তিনি বলেছেন, তদন্তের নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে

তাকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট। আর এমনটা করা হয়েছে তার অনুরোধেই। তিনি আরও বলেছেন, সব তথ্য প্রমাণ প্রকাশ করা হোক। আইনি কাঠামোতেই নিজেকে আমি রক্ষা করতে পারব। বরখাস্ত হওয়ার আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন আলমেইদা। সেখানে সব অভিযোগকে তিনি ‘ভিত্তিহীন’ ও ‘ডাহা মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছিলেন। অন্যদিকে, পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন ফ্র্যাংকো। সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে তিনি বলেছেন, আমার ব্যক্তিগত বিষয়ের প্রতি শ্রদ্ধাশীল হতে আপনাদের অনুরোধ করছি। আর তদন্তের স্বার্থে আমি সবরকম সহায়তা করতে প্রস্তত আছি। এর আগে, স্থানীয় বেতার মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বলেছিলেন, হয়রানিমূলক অপরাধে জড়িত কেউ সরকারে থাকতে পারবে না। ফ্র্যাংকো ও আলমেইদা দু’জনেই প্রেসিডেন্ট সিলভার বর্তমান মেয়াদের শুরু

থেকেই আছেন। উভয়েই ব্রাজিলের গুরুত্বপূর্ণ মানবাধিকার কর্মী হিসেবে সম্মানিত হয়ে থাকেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউনূসের আয়োজিত প্রহসনের নির্বাচন, যেখানে অবাধে চলেছে জাল ভোটের মহোৎসব In divided Bangladesh, election delivers power, not stability পবিত্র রমজান মাসে বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি অসহায়, দুস্থ, প্রান্তিক, নিম্ন আয়ের মানুষদের জন্য ইফতার, সেহরি, খাদ্য উপকরণ সহায়তাসহ অন্যান্য মানবিক কর্মসূচি গ্রহণের আহ্বান দরিদ্র বাড়িয়ে বিদায় দারিদ্র্যের জাদুকরের ‘মবের জনক’ উপাধি নিয়ে বিদায় ড. ইউনূসের: পেছনে রেখে গেলেন লাশের মিছিল ও বিচারহীনতার সংস্কৃতি জাইমা রহমানের বিরুদ্ধে ‘ডিজিটাল চরিত্র হনন’: ক্ষমতাসীনদের পাশে দাঁড়িয়ে রাজনৈতিক শিষ্টাচারের ডাক ছাত্রলীগ নেতার বাবার মৃত্যুর পর অবশেষে মুক্তি মিলল ছেলের: জানাজায় অংশ নিতে বাড়ি ফিরলেন সামি কুড়িগ্রাম-১ এ ভোটার নেই, তবু ভোট ১০০% পূর্ণ শপথ নিয়ে নতুন মেটিকুলাস ডিজাইন, সাংবিধানিক সঙ্কটের আশঙ্কা সমঝোতা না হওয়ায় ভোট ইঞ্জিনিয়ারিংয়ের তথ্য ফাঁস করলেন নাহিদ যুধিষ্ঠির কে? : উপদেষ্টা রেজওয়ানা বনাম আন্তর্জাতিক সংস্থাসমূহ ভোট নিয়ে ইউনূসের জালিয়াতি ফাঁস করে দিল টিআইবি ২.২৬ লক্ষ কোটি ঋণ নিয়ে শূন্য উন্নয়ন : বাংলাদেশকে পঙ্গু করে দিয়ে যাওয়া ইউনূসের কীর্তি Bangladesh 2026 — Election and a Crisis of Trust রংপুরে ড. ওয়াজেদ মিয়ার ৮৪তম জন্মবার্ষিকীতে যুবলীগের শ্রদ্ধা ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন’: মাহফুজ আলম অপরাধীদের বিচার ও বাকিদের সুযোগ—আওয়ামী লীগ নিয়ে ‘রিকনসিলিয়েশন’-এর প্রস্তাব বিএনপি নেতার গুলিস্তানে ৫ আইনজীবীর ওপর ‘মব সন্ত্রাসীদের’ হামলা, লুটে নিয়ে পুলিশে সোপর্দ গ্রেপ্তারের দীর্ঘ প্রায় নয় মাস পর রাজনৈতিক মামলায় জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ ছেলের মুক্তির আগেই বাবার বিদায়: জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তির আকুতি