‘বোহেমিয়ান ঘোড়ায়’ মোশাররফ করিমের সঙ্গী একঝাঁক অভিনেত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ মে, ২০২৫

‘বোহেমিয়ান ঘোড়ায়’ মোশাররফ করিমের সঙ্গী একঝাঁক অভিনেত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ মে, ২০২৫ |
প্রথমবারের মতো ‘আয়নাবাজি’ খ্যাত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় ওটিটি কনটেন্টে কাজ করেছেন মোশাররফ করিম। শিগগিরই ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে ‘বোহেমিয়ান ঘোড়া’ নামের সিরিজে অমিতাভের নির্দেশনায় দেখা মিলবে এই কিংবদন্তি অভিনেতার। রোববার (১১ মে) সিরিজটির একটি পোস্টার প্রকাশের মাধ্যমে পর্দার সামনের কুশলীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। সেখানে মোশাররফ করিমের সঙ্গে একঝাঁক অভিনেত্রীর দেখা মিলেছে। অভিনেত্রীদের মধ্যে রয়েছেন-সাদিয়া আয়মান, তানজিকা আমিন, মৌসুমি হামিদ, রুনা খান, ফারহানা হামিদ, জুঁই করিম, অদিতি ও বৃষ্টি প্রমুখ। সিরিজটিতে ট্রাক ড্রাইভারের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এই সিরিজে নিজের অভিনীত চরিত্র নিয়ে জনপ্রিয় এই অভিনেতা বলেন, ‘অমিতাভ রেজার সঙ্গে এতো বড় পরিসরে এটাই আমার প্রথম কাজ। সেই

সাথে দুর্দান্ত গল্প ও চরিত্রের কারণেই এই সিরিজের সঙ্গে আমার যুক্ত হওয়া। আর হইচই-এর সাথে আমার সম্পর্কটা তো বহুদিনের তাই এই সিরিজটা নিয়েও প্রত্যাশা অনেক। দর্শক বোহেমিয়ান ঘোড়াতে সম্পূর্ণ নতুন কিছু পাবে বলে আমার বিশ্বাস।’ ‘বোহেমিয়া ঘোড়া’-তে রুনা খানকে দেখা যাবে গরম মেজাজের ও আত্মবিশ্বাসী এক নারীর চরিত্রে। অন্যদিকে বাস্তব জীবনের চেয়ে একদম বিপরীতমুখী চরিত্রে দেখা যাবে তানজিকা আমিনের। মৌসুমি হামিদকে দেখা যাবে নারী মৌয়ালের চরিত্রে। সাদিয়া আয়মান অভিনয় করেছেন ছটফটে, চঞ্চল এক তরুণীর ভূমিকায়। জুঁই করিমকে দর্শক দেখবে একদম নতুন আঙ্গিকে। সাথে আছে ফারহানা হামিদ, তার চরিত্রে রয়েছে সংযম, অনুভূতি আর নিঃশব্দ এক অভিজ্ঞান-যা দর্শকদের ছুঁয়ে যাবে। এছাড়া অদিতি ও বৃষ্টি

দুইজন নতুন মুখের আবির্ভাব ঘটেছে এই সিরিজে। সিরিজের প্রেক্ষাপট সম্পর্কে ধারণা দিয়ে পরিচালক অমিতাভ রেজা চৌধুরী বলেছেন, ‘বোহেমিয়ান ঘোড়া সিরিজে আব্বাস কীভাবে ভালোবাসা, প্রত্যাশা আর সন্দেহ একসাথে সামলান, সেই কৌতুকপূর্ণ জটিলতা উঠে এসেছে। সাথে আছে নানা ধরনের রোড অ্যাডভেঞ্চার। আর যারা অভিনয় করেছে তারা সবাই আমার প্রাণের মানুষ। দুর্দান্ত এক জার্নি ছিল আমাদের সবার।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান