বেসরকারি শিক্ষক নিয়োগে বাতিল হচ্ছে বয়সসীমা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ মে, ২০২৫

বেসরকারি শিক্ষক নিয়োগে বাতিল হচ্ছে বয়সসীমা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মে, ২০২৫ |
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা-সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা অবশেষে নিরসনের উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে শিক্ষক নিবন্ধনপ্রাপ্ত প্রার্থীদের জন্য গণবিজ্ঞপ্তিতে বয়সসীমার আর কোনো বাধা থাকছে না। এমন সিদ্ধান্তই নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (২৫ মে) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। জানা গেছে, ‘বেসরকারি শিক্ষক নিয়োগ বিধিমালা’ সংশোধনের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এখন থেকে শুধু নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীর বয়স বিবেচনায় নেওয়া হবে। নিবন্ধন সনদ পাওয়ার পর প্রার্থীর বয়সসীমা অতিক্রম করলেও তিনি গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তারা জানান, এতদিন এনটিআরসিএর (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও

প্রত্যয়ন কর্তৃপক্ষ) নিয়োগ প্রক্রিয়ায় বয়সসীমা দুইবার দেখা হতো—একবার নিবন্ধনে এবং আবার গণবিজ্ঞপ্তিতে। এটি অযৌক্তিক হওয়ায় সংশ্লিষ্ট মহলে সমালোচনা ও অসন্তোষ ছিল দীর্ঘদিন ধরে। শেষ পর্যন্ত সেটি বিবেচনায় এনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বেসরকারি শিক্ষক নিয়োগ-সংক্রান্ত বর্তমান বিধিমালায় সংশোধনের সুপারিশ করে তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর আইন মন্ত্রণালয়ের মতামত গ্রহণের মাধ্যমে নতুন বিধিমালাটি প্রকাশ করা হবে বলেও জানা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে