বেঁচে রইল ইতালির বিশ্বকাপের আশা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৬

বেঁচে রইল ইতালির বিশ্বকাপের আশা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৬ |
বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ে ২০২৬ বিশ্বকাপের আশা টিকিয়ে রাখল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে অনুষ্ঠিত সেমিফাইনালে উত্তর আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে আজ্জুরিরা। ম্যাচের শুরুতে আধিপত্য থাকলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি ইতালি। উত্তর আয়ারল্যান্ডের রক্ষণভাগ ও গোলরক্ষক বেশ কয়েকটি সুযোগ সহজেই সামাল দেন। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যেতে হয় দুদলকে। দ্বিতীয়ার্ধে আগ্রাসী ও সংগঠিত ইতালিকে দেখা যায়। ৫৩তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় স্বাগতিকরা। বক্সের সামনে থেকে দুর্দান্ত হাফ-ভলিতে জোরাল শটে গোল করেন সান্দ্রো টোনালি। একের পর এক আক্রমণে উত্তর আয়ারল্যান্ডকে চাপে রাখে তারা। একবার কিনের শট প্রতিপক্ষ গোলরক্ষক ফিরিয়ে দিলেও শেষ পর্যন্ত ব্যবধান দ্বিগুণ হয় ৮০তম মিনিটে। এই জয়ের ফলে প্লে-অফ

ফাইনালে উঠে গেছে ইতালি, যেখানে তাদের প্রতিপক্ষ হবে ওয়েলস অথবা বসনিয়া-হার্জেগোভিনা। ফাইনাল ম্যাচের জয়ী দলই ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম নেত্রকোনায় বোনের বাড়িতে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও)