বৃষ্টিতে ভেসে যেতে পারে কানপুর টেস্টের প্রথম দিন! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৪

বৃষ্টিতে ভেসে যেতে পারে কানপুর টেস্টের প্রথম দিন!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৪ |
বাংলাদেশ ও ভারতের মধ্যকার দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও ও শেষ মাঠে গড়াবে ২৭ সেপ্টেম্বর। এই ম্যাচে হিন্দু মহাসভার ঝামেলা পাকানোর হুমকিতে নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে। তবে শুধু সেটাই নয়, এই টেস্টের সময় কানপুরের আবহাওয়া নিয়েও দুশ্চিন্তার কারণ আছে। আবহাওয়ার পূর্বাভাস দেওয়া ওয়েবসাইট আকুওয়েদার জানাচ্ছে, কানপুরে বুধবার সন্ধ্যা থেকে শুরু করে আগামী শনিবার পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৭৯ শতাংশ। সঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। আর ম্যাচের প্রথম দিন তথা শুক্রবারে বৃষ্টির সম্ভাবনা ৯২ শতাংশ। সেদিন পুরোটা সময়ই বজ্রপাতের পূর্বাভাস রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমে আসবে কানপুরে। শনিবার (ম্যাচের দ্বিতীয় দিন) বৃষ্টির সম্ভাবনা ৮০ শতাংশ। আবহাওয়ার

পূর্বাভাস থেকে বুঝা যায়, কানপুর টেস্টের প্রথম দুই দিন দফায় দফায় বৃষ্টিতে খেলায় বিঘ্ন ঘটতে পারে। এমনকি এই দুই দিনের কোনো একদিন বৃষ্টির পেটে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তবে রোববার (২৯ সেপ্টেম্বর) তথা টেস্টের তৃতীয় দিন থেকে কানপুরে বৃষ্টির সম্ভাবনা হ্রাস পাবে। প্রসঙ্গত, চেন্নাইয়ে প্রথম টেস্টে ভারতের কাছে ২৮০ রানের বিশাল ব্যবধানে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। কানপুর টেস্ট তাই বাংলাদেশের জন্য সিরিজ বাঁচানোর লড়াই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দীর্ঘ বিরতি ভেঙে অ্যাটলির কল্পবিজ্ঞানে ফিরছেন আনুশকা ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি ইরানের প্রেসিডেন্টকে জরুরি ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো সরকারি গাড়িতে হাই-অকটেনের ব্যবহার নিষিদ্ধ করলো পাকিস্তান ইরান যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারী তিন দেশ কী করছে জাতীয় দলের নির্বাচক প্যানেলে সুমনের সঙ্গে চমক ২৫ মার্চ দেশে এক মিনিটের ‘ব্ল্যাক আউট’ ঈদের ছুটি শেষ, অফিস খুলছে আজ ইসরাইল ও মার্কিন ঘাঁটিতে ৭৭তম বারের মতো হামলা ইরানের প্রযোজক সরোয়ার জাহান গ্রেপ্তার ২৫ ও ২৬ মার্চ আলোকসজ্জা নিষিদ্ধ করল সরকার কমলো জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারে বড় দর পতন : দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ঈদ: ঐক্য-সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত ইরানকে সাহায্য করতে স্বর্ণ-রূপা ও নগদ অর্থ দিচ্ছে কাশ্মীরিরা আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ নিয়ন্ত্রণ করব: ট্রাম্প যুদ্ধ বন্ধে উভয় পক্ষই চুক্তি করতে সম্মত হয়েছি: ট্রাম্প ইরান পরমাণু অস্ত্র না বানাতে সম্মত হয়েছে: ট্রাম্প ফুটপাত-সড়ক থেকে অবৈধ দোকান সরাতে ডিএমপির আলটিমেটাম রায়হান রাফীর সঙ্গে প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তমা মির্জা