“বৃটেনের কার্ডিফ শাহ্‌ জালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারেল সেন্টারের নতুন কমিটি গঠন – ইউ এস বাংলা নিউজ




“বৃটেনের কার্ডিফ শাহ্‌ জালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারেল সেন্টারের নতুন কমিটি গঠন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৫ | ১০:৩৮ 218 ভিউ
বিপুল উৎসাহ উদ্দীপনায় ও বিপুল সংখ্যক মুসল্লীয়ানদের উপস্থিতিতে বৃটেনের ওয়েলস এর রাজধানী কার্ডিফ শহরের ঐতিহ্যবাহী শাহ্‌ জালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারেল সেন্টারের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ১৩ ই জুলাই (রোববার) দূপুর ১২ ঘটিকায় বিদায়ী কমিটি নতুন কমিটির নিকট আন্তরিক পরিবেশে যথাযথ নিয়মকানুন অনুসরণ করে আনুষ্ঠানিক সভার মাধ্যমে দায়িত্বভার হস্থান্তর করা হয়। আগামী দু'বছর এর ২০২৫ ও ২০২৭ সালের জন্য ক্যালিফোর্নিয়ার গাঁজা খামারে অভিবাসন অভিযানে মৃত্যু ১, গ্রেপ্তার ২০০ শাহ্‌ জালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারেল সেন্টারের দু'জন ট্রাষ্টি হচ্ছেন মোহাম্মদ মকিস মনসুর ও আলহাজ্ব আব্দাল মিয়া। শাহ্‌ জালাল মসজিদের নতুন কমিটিতে শাহ্‌ আতাউর রহমান মধুকে চেয়ারম্যান, কাওছার হোসেইনকে সাধারণ সম্পাদক ও রকিবুর রহমানকে ট্র্বজারার এর

দায়িত্ব অর্পণ করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন, আনহার মিয়া, আখতারুজ্জামান কোরেশি নিপু, মোহাম্মদ জামান ময়নু, বকসি মোহাম্মদ সায়েদ, মোহাম্মদ রাসেল ফিরোজ, রুহুল আলম, মুহিদুর রহমান শাফি, ও রুহেল মিয়া, শাহ্‌ জালাল মসজিদ কমিটির বিদায়ী সভাপতি আলহাজ্ব আব্দুল মুমিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেওয়ান মাসকুর আহমেদ চৌধুরী টুটুল এর পরিচালনায় গত রোববার ১২ ঘটিকায় সফলভাবে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সভায় আর্থিক রিপোর্ট পেশ করেন বিদায়ী ট্রেজারার খায়রুল ইসলাম, ও বার্ষিক রিপোর্ট পেশ করেন বিদায়ী সেক্রেটারি দেওয়ান মাসকুর আহমেদ চৌধুরী টুটুল। সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও বিশিষ্টজনরা বার্ষিক ও আর্থিক রিপোর্ট এর ওপর গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করা সহ মসজিদের আগামী দিনের অগ্রযাত্রায় উনাদের সুপরামর্শ ও সুচিন্তিত

মতামত ব্যাক্ত করেছেন। এর পর দ্বিতীয় পর্বে শাহ্‌ জালাল মসজিদের সাবেক ট্রাষ্টি আলহাজ্ব আব্দুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে এবং শাহ্‌ জালাল মসজিদের প্রাক্তন ট্রাষ্টি আলহাজ্ব মোহাম্মদ রেনু মিয়ার পরিচালনায় আগামী কমিটির নাম একে একে ঘোষণা করার পর উপস্থিত সবাই সর্বসম্মতভাবে পূর্ণ সমথর্ন জ্ঞাপন করেছেন। সভার শুরুতেই মসজিদ প্রতিষ্ঠালগ্ন থেকে যারা অবদান রেখেছেন যারা আমাদের মাঝে নেই, সবার আত্মার মাগফেরাত , অসুস্থ রুগীদের সুস্থতা কামনা সহ মুসলিম উম্মার সূখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন কার্ডিফ শাহ্‌ জালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারেল সেন্টারের খতীব মাওলানা কাজি ফয়জুর রহমান। পরিশেষে খাবার পরিবেশন করার মাধ্যমে দ্বি-বার্ষিক সভার সমাপ্তি ঘোষণা করা হয়েছে।।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আন্তর্জাতিক বাজারে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল যেখানে যে কারণে আফগানিস্তানে পাকিস্তানের হামলা মসজিদের টাকা নিয়ে তুমুল সংঘর্ষ আফগানিস্তান-পাকিস্তানের ওপর নজর রাখছেন জাতিসংঘ মহাসচিব চুক্তি ছাড়াই শেষ যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনা, যুদ্ধের শঙ্কা বাড়ছে পাকিস্তান-আফগানিস্তান সংঘাত নিয়ে জাতিসংঘসহ বিভিন্ন দেশের প্রতিক্রিয়া টানা বজ্রবৃষ্টির পূর্বাভাস ঋণের বোঝা নিয়ে বাতি জ্বলছে : বিদ্যুৎমন্ত্রী ভূমিকম্পে কাঁপল সারা দেশ দাসত্বের দালালেরা ২০০১ এ যেভাবে সফল হয়েছিল, একইভাবে এবারও সফল অতীতে মামলা-হামলার ঝুঁকির কারনে গুপ্ত রাখা নারী সদস্যদের নাম প্রকাশ করলো জামায়াতে ইসলামী! সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের বিরুদ্ধে আয়কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগ বুয়েটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নামাজ, ইফতার কর্মসূচির আড়ালে ছাত্রদের আবার সংগঠিত করার ষড়যন্ত্র! ব্রাজিলে বন্যা ও ভূমিধসে অন্তত ২০ জন নিহত জিম্বাবুয়েকে উড়িয়ে দিল ভারত, সেমিফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকার জুলাই বিক্ষোভে নির্মমভাবে পুলিশ হত্যা: দাবি আদায়ের নামে রাষ্ট্রীয় বাহিনীকে পঙ্গু করার জঙ্গি পরিকল্পনা? টঙ্গীতে ১৮ মাস পর আওয়ামী লীগের অফিসে দলীয় ব্যানার, জাতীয় পতাকা উত্তোলন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরলো জামায়াতপন্থী লে. জেনারেলসহ শীর্ষ ৬ কর্মকর্তা গণভোটে অতিরিক্ত দেখানো ৯ লাখ ‘হ্যাঁ’ ভোট বাদ দিল নির্বাচন কমিশন