ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
‘নির্বাচকদের ভুল ধরার প্রবণতা আমাদের দেশে বেশি’
জাতীয় দলের নির্বাচক প্যানেলে সুমনের সঙ্গে চমক
বিসিবির প্রধান নির্বাচক বাশার, যুক্ত হলেন নাঈম-নাদিফ
পিএসএলের বিদেশি ক্রিকেটারদের হুমকি দিল পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন
আর্সেনালের স্বপ্ন ভেঙে মৌসুমের প্রথম শিরোপা সিটির
নতুন করে ২ ম্যাচের সূচি ঘোষণা আর্জেন্টিনার
চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান
বিসিবি পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এবার আইনি বিতর্কে জড়িয়ে যাচ্ছেন তিনি।
পাওনা টাকা ফেরত না দিয়ে দীর্ঘ সময় ধরে তালবাহানা করার অভিযোগে মো. সালাহউদ্দিন ভূঞা নামের এক ব্যবসায়ী রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডির তথ্য অনুযায়ী, গত ৪ মার্চ ২০১৬ তারিখে দুপুর ১২টার দিকে আসিফ আকবরের ব্যবসায়িক অনুরোধে একটি বড় লেনদেন সম্পন্ন হয়। সালাহউদ্দিন ভূঞা জানান, ডা. কাজী মাজহারুল ইসলাম এবং পিজি হাসপাতালের অ্যানেস্থেসিয়া বিভাগের প্রধান ডা. শাকিল আহমেদের উপস্থিতিতে আসিফ আকবরকে মোট ২ কোটি ৯০ লাখ ৬৫ হাজার টাকা প্রদান করা হয়। এই অর্থের একটি অংশ আসিফ আকবরের স্ত্রী সালমা
আসিফের ডাচ-বাংলা ব্যাংক অ্যাকাউন্টে এবং বাকি অংশ সরাসরি নগদে দেওয়া হয়েছিল। অভিযোগকারী সালাহউদ্দিন ভূঞার দাবি, লেনদেনের পর আসিফ আকবর তাকে মাত্র ৩৯ লাখ টাকা ফেরত দিয়েছেন। অবশিষ্ট ২ কোটি ৫১ লাখ ৬৫ হাজার টাকা অদ্যাবধি পরিশোধ করেননি। পাওনা টাকা ফেরত চাইলে আসিফ আকবর দীর্ঘ সময় ধরে নানাভাবে সময়ক্ষেপণ ও তালবাহানা করছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। পাওনা টাকা ফেরত না পাওয়ায় নিজের ভবিষ্যৎ নিরাপত্তার কথা বিবেচনা করে বিষয়টি আইনি প্রক্রিয়ায় এনেছেন সালাহউদ্দিন ভূঞা। রমনা মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর করা এই আবেদনে ডিউটি অফিসার হিসেবে আবু হানিফ স্বাক্ষর করেছেন। ডায়েরি সংক্রান্ত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই (নিরস্ত্র) প্রদীপ চন্দ্র
রায় ও মোহাম্মদ রাহাত খানকে। বিসিবি পরিচালকের বিরুদ্ধে এমন গুরুতর আর্থিক অভিযোগ ক্রীড়াঙ্গনে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বর্তমানে তিনি লন্ডনে আছেন।