বিশ্বকাপে সেমিফাইনালের আগেই মেসি-রোনালদোর লড়াই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ ডিসেম্বর, ২০২৫

বিশ্বকাপে সেমিফাইনালের আগেই মেসি-রোনালদোর লড়াই

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ ডিসেম্বর, ২০২৫ |
ফুটবলের মহাকাশে বর্তমানে দুই উজ্জ্বল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। মাঠের বাইরে তাদের নিয়ে চলে তুমুল চর্চা, আর মাঠে মুখোমুখি হলে তো কথাই নেই! ক্লাব ফুটবলে দুজনের দেখা হয়েছে বহুবার। ২০১৪ সালের নভেম্বরে এক প্রীতি ম্যাচে জাতীয় দলের জার্সিতে তারা একে অন্যের বিপক্ষে খেলেছিলেন। কিন্তু বিশ্বকাপে তারা পাঁচবার অংশ নিলেও মাঠে তাদের মুখোমুখি লড়াই দেখা হয়নি। ২০২৬ সালে ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে চলেছেন মেসি-রোনালদো। এটাই তাদের শেষ বিশ্বকাপ। আর এই বিদায়ী আসরে সেমিফাইনালের আগে দেখা হতে পারে তাদের দল পর্তুগাল ও আর্জেন্টিনার। আর্জেন্টিনা ও পর্তুগালকে গ্রুপ পর্বে বড় কোনো পরীক্ষা দিতে হবে না বলেই ধারণা। তিনটি সম্ভাব্য পথে তাদের মুখোমুখি লড়াই

হতে পারে। প্রথমবার তাদের দেখা হতে পারে ১১ জুলাই কানসাস সিটিতে কোয়ার্টার ফাইনালে। সেক্ষেত্রে দক্ষিণ আমেরিকান ও ইউরোপিয়ান দলকে তাদের গ্রুপ পর্বের শীর্ষে থাকতে হবে এবং শেষ ৩২ ও ১৬-এর বাধা পার করতে হবে। আর্জেন্টিনার গ্রুপে রয়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। পর্তুগালের গ্রুপ প্রতিপক্ষ উজবেকিস্তান, কলম্বিয়া ও আন্তঃমহাদেশীয় প্লে অফ জয়ী দল (নিউ ক্যালেডনিয়া, জ্যামাইকা কিংবা কঙ্গো)। দুই দলই যদি নিজেদের গ্রুপে রানার্সআপ হয় এবং শেষ ৩২ টপকে গেলে শেষ ষোলোতে হবে তাদের লড়াই। আগামী ৬ জুলাই ডালাসে হবে ম্যাচটি। আরেক উপায়ে পর্তুগাল ও আর্জেন্টিনা মুখোমুখি হতে পারে। পর্তুগাল যদি তাদের গ্রুপের চ্যাম্পিয়ন হয় এবং আর্জেন্টিনা তিনে থেকে গ্রুপের খেলা শেষ

করে, তাহলে শেষ ষোলোতে ওঠার ম্যাচে দুই দলের দেখা হবে ৩ জুলাই কানসাস সিটিতে। ২০০৬ সাল থেকে মেসি ও রোনালদো বিশ্বকাপে খেলছেন। কিন্তু একবারই তারা মুখোমুখি হওয়ার বেশ কাছে ছিলেন। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে দেখা হতে পারতো দুই চিরপ্রতিদ্বন্দ্বীর, কিন্তু উরুগুয়ে পর্তুগিজদের ছিটকে দেয় এবং আর্জেন্টিনা ফ্রান্সের কাছে হেরে গিয়েছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দল থেকে বহিষ্কার নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা রুহুল কুদ্দুস কাজলকে অ্যাটর্নি জেনারেল করে প্রজ্ঞাপন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান কত ছিল ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবনের প্রথম ইনকাম, কীভাবে? টানা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম পারমাণবিক অস্ত্র ইস্যুতে কড়া বক্তব্য কিমের ভক্সওয়াগেন গাড়ি কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদনের পরিকল্পনা ঢাকা-চট্টগ্রামসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে ২ গেটম্যানের অবহেলায় কুমিল্লায় বাস-ট্রেনের সংঘর্ষ : র‌্যাব নিজেদের পরাজয়কে চুক্তি বলবেন না, যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা হরমুজ সংকটে তেল উত্তোলন কমাচ্ছে কুয়েত স্কুলে এসে শিশুরা যেন পাঠ্যপুস্তকে বৈষম্য না দেখে—এই অবদান শেখ হাসিনার একান্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের স্থায়ী বহিষ্কারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে প্রগতিশীল শিক্ষক সমাজ সরকার বনাম ব্যবসায়ী বক্তব্য যুদ্ধে ভোগান্তিতে সাধারণ মানুষ সিলেটের বিশ্বনাথে শতবর্ষী ঐতিহ্যবাহী বাউলগানের আসরে হামলা ও ভাঙচুর ভারতের কাছে আবারও জ্বালানি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ রূপবদল ও সুবিধাবাদের মোড়কে অভিনেত্রী আজমেরী হক বাঁধন জার্মানিতে মুক্তিযুদ্ধের বাংলাদেশ রক্ষার দৃঢ় অঙ্গীকারে বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন ২৬ মার্চ-বাংলাদেশের জন্মদিন খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ তালিকায় বাংলাদেশ, তীব্র ঝুঁকির দিকে যাচ্ছে দেশ