বিশেষ অভিযানে এক মাসে সারাদেশে গ্রেপ্তার ৩৩,১৪১ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ মার্চ, ২০২৫

বিশেষ অভিযানে এক মাসে সারাদেশে গ্রেপ্তার ৩৩,১৪১

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মার্চ, ২০২৫ |
ঢাকাসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে শুরু হওয়া বিশেষ অভিযানে এক মাসে ৩৩ হাজার ১৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে শুধু ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তার হয়েছেন ১২ হাজার ৫০০ জন। একই সময়ে অন্যান্য ও ওয়ারেন্টমূলে ১৯ হাজার ৫৩১ জন গ্রেপ্তার হয়েছেন। ডেভিল হান্ট নাম নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় তা বাদ দেওয়া হয়েছে। তবে রমজান ও ঈদ ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব বাহিনীর সমন্বয়ে চলমান অভিযান অব্যাহত থাকবে। প্রয়োজনে এই অভিযান আরও জোরদার করা হবে এবং নতুন অভিযান চালানো হবে। জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগরে পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ৫০টি থানা এলাকায় দুই

পালায় ৬৬৭টি টহল দল দায়িত্ব পালন করছে। এর মধ্যে রাতে ৩৪০ ও দিনে ৩২৭টি দল দায়িত্ব পালন করেছে। ডিএমপির পাশাপাশি মহানগরীর অপরাধপ্রবণ স্থানে দুই পালায় সিটিটিসি, অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ), র‍্যাব ও এপিবিএন চেকপোস্ট পরিচালনা করেছে। গত আট দিনে মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ৫৬০ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে রয়েছে ডাকাত, ছিনতাইকারী, চাঁদাবাজ, চোর, মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত আসামি। এ সময়ে তাদের বিরুদ্ধে ঢাকার ৫০ থানায় ৪৯১টি মামলা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, ‘ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে। শহরে বড় কোনো অপরাধের ঘটনা নেই।

এর মধ্যে দু-একটা ঘটনা ঘটে। সেগুলো শনাক্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে চুরি-ছিনতাইয়ের বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।’ রমজান ও ঈদ ঘিরে মহানগর এলাকার নিরাপত্তায় অতিরিক্ত ফোর্স রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আর্থিক প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ী প্রতিষ্ঠানকে সচেতনভাবে পুলিশি সহায়তা নিতে বলা হয়েছে। এ ছাড়া সব মার্কেট ও শপিংমলে অভিযান চালানো হচ্ছে। এবার ঈদ পরবর্তী সময় পর্যন্ত ঢাকায় টহল ও চেকপোস্টসহ অভিযান জোরদার থাকবে। ঈদের সময় ফাঁকা ঢাকায় অপরাধ করে পার পাবে না অপরাধীরা।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান