ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
পুনম কি অন্তঃসত্ত্বা, ছবি ঘিরে জল্পনা তুঙ্গে
গ্র্যামির মঞ্চে আইসকে কটুক্তি বানির, অশালীন গালি দিলেন বিলি
১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা
মুক্তির ১১তম দিনেই বাহুবলী ২-এর রেকর্ড ভেঙে দিলেন রণবীর সিং
পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা রাহুল
‘ধুরন্ধর’ সিনেমার অডিশনের অজানা গল্প জানালেন সারা অর্জুন
অটোয় চড়ে স্কুলে যেতাম, নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি: বরুণ ধাওয়ান
বিয়ে করলেন অভিনেতা শামীম হাসান সরকার
বিয়ে করেছেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার। পর্দায় নয়, বাস্তবে বিয়ে করেছেন তিনি।
শুক্রবার (০৪ এপ্রিল) জুমার নামাজ শেষে তিনি জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন বলে নিশ্চিত করেন।
শামীম হাসান সরকার বলেন, এবার গল্পে নয়, সত্যি সত্যি বিয়ে করেছি। দুই পরিবারের উপস্থিতিতে আজ আমাদের বিয়ে হয়েছে।
তিনি বলেন, পাত্রী মিডিয়ার কেউ না। বিয়ে নিয়ে আপাতত এর বেশি কিছু বলতে নারাজ এই অভিনেতা৷ শুধু বললেন, সময় নিয়ে বিস্তারিত বলব। সবাই নতুন জীবনের জন্য দোয়া করবেন।
এর আগে একাধিকবার বিয়ের গুঞ্জনে আলোচনায় এসেছিলেন শামীম হাসান সরকার। তবে সে সময় জানিয়েছিলেন পর্দায় বিয়ে করেছেন, বাস্তবে নয়।



