বিপিএল উপলক্ষে নতুন রূপে সাজছে মিরপুর স্টেডিয়াম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৪

বিপিএল উপলক্ষে নতুন রূপে সাজছে মিরপুর স্টেডিয়াম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৪ |
দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আর মাত্র ১৭ দিন পর মাঠে গড়াবে। তার আগেই মিরপুরের হোম অব ক্রিকেটকে নতুন রূপে সাজাচ্ছে বিসিবি। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থাকে আরও উন্নত করতে সংস্কার কাজে হাত দিয়েছে বিসিবি। এ ছাড়াও স্টেডিয়ামের দেওয়ালের প্লাস্টারগুলো নতুন করে করেছেন তিনি। এদিকে বিপিএলের প্রতি আসরেই স্টেডিয়ামের ভাঙা চেয়ার নিয়ে অভিযোগ তুলে আসছে দর্শকরা। তাই এবার বিপিএলকে সামনে রেখে বসানো হয়েছে নতুন চেয়ার। আর দর্শকদের সুবিধার জন্য ওয়াশরুমগুলো মানসম্মত করতে উদ্যোগ নিয়েছে বিসিবি। এ ছাড়াও বিসিবির একাডেমি মাঠেও বেশ কিছু জিনিস পরিবর্তন করেছে বিসিবি। নতুন গ্রিল থেকে শুরু করে ব্যাটিংদের সুবিধার জন্য বাড়ানো হয়েছে

অনুশীলন পিচ। উল্লেখ্য, বিপিএলের ১১তম আসরে তিনটি নতুনসহ ৭টি দল অংশগ্রহণ করবে। প্রায় দেড় মাসব্যাপী এই টুর্নামেন্ট শেষ হবে পরের বছরের ৭ ফেব্রুয়ারি। এবারের বিপিএলের সাতটি দল হলো ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স। পুরনো দলের মধ্যে নেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এ ছাড়া বদল হয়েছে ঢাকার মালিকানা। পুনরায় ফিরে এসেছে দুর্বার রাজশাহী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান