বিনা বিচারে কারাবন্দি আর কতদিন? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৬

বিনা বিচারে কারাবন্দি আর কতদিন?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৬ |
অন্তর্বর্তী সরকারের আমলে গ্রেপ্তার অনেক নেতা-মন্ত্রী, আমলা ও সাংবাদিক; বহুজনের বিরুদ্ধে এখনও চার্জশিট নেই নিজস্ব প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের আমলে গ্রেপ্তার হওয়া সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, রাজনীতিবিদ, সাবেক আমলা ও সাংবাদিকদের মধ্যে অনেকে দীর্ঘদিন ধরে কারাগারে আছেন। তাদের অনেকের বিরুদ্ধে এখনো চার্জশিট বা অভিযোগপত্র দাখিল করা হয়নি, এমনকি অনেক ক্ষেত্রে জামিনও মিলছে না—যা নিয়ে মানবাধিকার মহলে উদ্বেগ বাড়ছে। দীর্ঘদিন ধরে কারাবন্দিদের মধ্যে আছেন সাংবাদিক শ্যামল দত্ত, ফারজানা রূপা, শাকিল আহমেদ এবং একাত্তর টিভির সাবেক প্রধান নির্বাহী মোজাম্মেল হক বাবু। আন্তর্জাতিক মহল থেকেও তাদের মুক্তির দাবি উঠেছে, কিন্তু এখনো তারা কারাগারে আছেন। তবে এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, “বিনা বিচারে

কেউ কারাগারে বন্দি নেই।” তিনি দাবি করেন, “যাদের জামিন পেলে মামলায় প্রভাব বিস্তার বা পালিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে—সেসব ক্ষেত্রে আমরা জামিনের বিরোধিতা করছি। আর যাদের ক্ষেত্রে এমন আশঙ্কা নেই, তাদের জামিনে মুক্তি পেতেও দেখা যাচ্ছে।” নির্বাচন পর জামিন কিছুটা বেড়েছে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মনজিল মোরশেদ বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর জামিনের সংখ্যা কিছুটা বেড়েছে। তবে অনেকের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় কারাগার থেকে মুক্তি পেতে সময় লাগছে।” তিনি আশা প্রকাশ করেন, এই ধারা অব্যাহত থাকলে বিনা বিচারে দীর্ঘদিন আটক অনেকেই মুক্তি পাবেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সহকারী মহাপরিদর্শক মো. জান্নাত উল ফরহাদ জানান, “১২ ফেব্রুয়ারি নির্বাচনের আগে দেশে কারাবন্দির সংখ্যা ছিল প্রায় ৮৫ হাজার। বর্তমানে তা কমে প্রায় ৮০

হাজারে নেমেছে। অর্থাৎ নির্বাচনের পর প্রায় পাঁচ হাজার বন্দি মুক্তি পেয়েছেন।” চার্জশিট ছাড়াই বছরের পর বছর কারাবাস তথ্য অনুযায়ী, বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি দীর্ঘদিন ধরে কারাগারে থাকলেও এখনো তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়নি। সাবেক সচিব শাহ কামাল — ৫৬৮ দিন সাংবাদিক ফারজানা রূপা ও শাকিল আহমেদ — ৫৬৫ দিন সাবেক মন্ত্রী টিপু মুনশী — ৫৫৭ দিন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর — ৫৪০ দিন সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল হক বাবু — ৫৩৮ দিন সাবেক মেয়র আতিকুল হক — ৫১০ দিন এছাড়া সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক ২২৮ দিন কারাগারে থাকার পর বুধবার সব মামলায় জামিন পেয়েছেন। তার আইনজীবী মোতাহার হোসেন সাজু বলেন, “সরকার যদি চেম্বার আদালতে আপিল

না করে, তাহলে তার মুক্তিতে আর কোনো বাধা থাকবে না।” সাংবাদিকদের মুক্তির দাবি কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (CJA) অন্তর্বর্তী সরকারের সময়ে গ্রেপ্তার হওয়া সাংবাদিকদের মুক্তির দাবি জানিয়েছে। সংগঠনটির বিবৃতিতে বলা হয়েছে— “মৌলিক অধিকার লঙ্ঘন করে এক বছরের বেশি সময় ধরে কারাগারে থাকা সাংবাদিকদের অবিলম্বে মুক্তি দিতে হবে।” বাংলাদেশের সম্পাদক পরিষদসহ ৬৩ জন বিশিষ্ট নাগরিকও সাংবাদিকদের নির্বিচারে আটক ও বিচার প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। রাজনৈতিক নেতাকর্মী গ্রেপ্তার পাঁচ হাজারের বেশি ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর রাজধানীতে ৭০৬টি মামলা হয়েছে। হত্যা, দুর্নীতি ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনী ৫ হাজারের বেশি রাজনৈতিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্যমতে— সাবেক মন্ত্রী: ২৩ জন প্রতিমন্ত্রী/উপমন্ত্রী: ১১ জন সংসদ

সদস্য: ৬৬ জন সংরক্ষিত নারী এমপি: ৮ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য: ১৯ জন এদের মধ্যে এখন পর্যন্ত মাত্র সাতজন মন্ত্রী-এমপি জামিন পেয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না