বিদ্যুৎ সাশ্রয়ের দোহাই দিয়ে আজ থেকে বন্ধ দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ মার্চ, ২০২৬

বিদ্যুৎ সাশ্রয়ের দোহাই দিয়ে আজ থেকে বন্ধ দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মার্চ, ২০২৬ |
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঈদুল ফিতরের ছুটির দিন এগিয়ে এনে দেশের সব বিশ্ববিদ্যালয় আজ ৯ই মার্চ, সোমবার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল ৮ই মার্চ, রোববার শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য আলো ঝলমলে শপিং মলে আলোকসজ্জা বন্ধ না হলেও বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ায় ক্ষোভ জানিয়েছেন অভিভাবকরা। অনেক অভিভাবককে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানাতে দেখা গেছেন বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মা, রেহনুমা আক্তার ফেসবুকে লিখেছেন: এমনিতেই ২০২৪-এর জুলাই থেকে ছেলে-মেয়েদের লেখাপড়া চাঙ্গে উঠেছে। প্রতিদিন তাদের ক্লাস বর্জন আর নানা হাঙ্গামা চলছে। ইউনুস

সাহেব তাদেরকে পড়াশোনায় ফেরত পাঠানোর পরিবর্তে নানারকম আন্দোলন-মব করিয়ে শিক্ষাজীবনটা নষ্ট করে গেছেন। এখনো শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফেরত যায়নি। তিনি আরও লিখেছেন: দেশোদ্ধারের নামে দিন-রাত রাস্তায় রাস্তায় ঘুরছে, রাজনীতির ঘুঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে। নানা অজুহাতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে আমাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে ওরা। আসাদুল হক কিবরিয়া নামে আরেক অভিভাবক লিখেছেন: রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে আমাদের সন্তানেরা। নানা বাহানায় স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোর পড়াশোনায় ব্যাঘাত সৃষ্টি করা হয়েছে। শিক্ষার্থীরা থাকবে ক্লাসে, অথচ তারা ঘুরে বেড়াচ্ছে রাস্তাঘাটে। দিন নেই রাত নেই, তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে সন্ত্রাস আর দলবাজি। আমরা আমাদের সন্তানদের ফিরে পেতে চাই। তাদের ক্লাসে দেখতে চাই।রাজনৈতিক বিশ্লেষণ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায়

বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় জাতীয় পর্যায়ে অত্যন্ত জরুরি। এ কারণে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়ন এবং পবিত্র রমজান উপলক্ষ্যে আগামী ৯ই মার্চ থেকে বিশ্ববিদ্যালয়গুলোর অ্যাকাডেমিক ক্যালেন্ডারে উল্লেখিত ঈদুল ফিতরের ছুটি পর্যন্ত দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোতে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী এবং দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে। নির্দেশনায় আরও বলা হয়েছে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। একই সঙ্গে বিদ্যমান আলোর অর্ধেক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার

কন্ডিশনারসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে বলা হয়েছে। পাশাপাশি অফিস সময় শেষ হওয়ার পর লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ও এয়ার কন্ডিশনারসহ সব বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ নিশ্চিত করতে বলা হয়েছে। একই সঙ্গে অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার এবং গাড়ির ব্যবহার সীমিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬% আবারও পাকিস্তানের ধর্মীয় নেতা বাংলাদেশে, বয়ান দেবেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে ধর্মকার্ড খেলে মামলা খেলেন ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য বনে যাওয়া আমির হামজা জামালপুরে আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মীর গণআত্মসমর্পণ, আদালতের কারাগারে পাঠানোর আদেশ ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ ঋণের লাগামহীন বিস্তার: দেড় বছরে অভ্যন্তরীণ দেনা বেড়েছে পৌনে ৩ লাখ কোটি টাকা ইরান সংকটে ‘দ্রুত সমাধান’ খুঁজছেন ট্রাম্প, তবে পরিস্থিতি জটিল—বিশ্লেষকদের সতর্কতা সরকারি নিষেধাজ্ঞা নয়, বকেয়া মেটাতে না পারায় আইপিএল দেখাতে পারছে না টি-স্পোর্টস বরিশালেও বেড়েছে হামের প্রাদুর্ভাব: ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ২০৬ ইউনূস অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা কিনতে গিয়ে পুরোপুরি ব্যর্থ: এখন দেশে হাম মহামারি সংসদ ভবনে ঘোলা পানি খেয়ে আমার নিজেরও পেট খারাপ হয়েছে : চিফ হুইপ আমির হামজাকে ‘পাগলা গারদে’ ভর্তির দাবি নানি-নাতির আলোচিত প্রেম, এলাকাজুড়ে তোলপাড়! ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপির দর ভানুয়াতুর উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত গুরুতর আহত চট্টগ্রামের এসপিকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায় ‘জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুঞ্জন, মুখ খুলল ইরান ইরানকে নতুন হুমকি দিলেন ট্রাম্প মিয়ানমারে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মিন অং হ্লাইং