আমির হামজাকে ‘পাগলা গারদে’ ভর্তির দাবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ মার্চ, ২০২৬

আরও খবর

যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

চাকরির সুপারিশ করা কিশোরীর সাথে অন্তরঙ্গ অবস্থায় ধৃত জামায়াত এমপি গাজী নজরুল, ৫০১-কান্ডের মতো “দ্বিতীয় স্ত্রী” দাবি জেলা জামায়াতের

‘তারেক রহমানের ডাকেই সাড়া দিয়েছিলেন আবু সাঈদ’: ছাত্রদল সভাপতি রাকিবের দাবি

‘ছাত্রদলের নামে ভুয়া ফটোকার্ড বানাচ্ছে, শিবির: বেরোবির সমাবেশে রাকিব

তাবিজ দেওয়ার নাম করে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, জামায়াত আমিরকে জুতাপেটার পর পুলিশে সোপর্দ

ল্যাব টেস্টে এক প্লেট ফুচকায় মিলেছে ৭ কোটিরও বেশি ক্ষতিকর ব্যাকটেরিয়া: ভোক্তা অধিকার

আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনে সেনাবাহিনী কীভাবে সম্পৃক্ত ছিল, জানালেন রাশেদ খান

আমির হামজাকে ‘পাগলা গারদে’ ভর্তির দাবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ মার্চ, ২০২৬ |
কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজার সংসদীয় পদ বাতিল করে তাকে পাবনার ‘পাগলা গারদে’ ভর্তি করার দাবি জানিয়েছেন সিরাজগঞ্জের আলেম-ওলামারা। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় শহরের বাজার স্টেশন মুক্তমঞ্চে আয়োজিত এক প্রতিবাদ ও ঘৃণা সমাবেশে এ দাবি জানান তারা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক বলার প্রতিবাদে মুফতি আমির হামজার বিরুদ্ধে জেলার সর্বস্তরের আলেম ওলামা এই সমাবেশের আয়োজন করেন। সমাবেশে বক্তারা বলেন, “আমাদের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধ সংগঠিত হয়নি।’ বাস্তবে তাই, পশ্চিম পাকিস্তানিদের অত্যাচার থেকে বাঁচার জন্য যুদ্ধ হয়েছিল। ইসলাম প্রতিষ্ঠার জন্য যুদ্ধ হয়নি। মন্ত্রী ঠিকই বলেছেন। তার এই বক্তব্যে

তিনি নাস্তিক হননি। উনি যদি বলতেন ধর্মভিত্তিক রাজনীতি চলবে না, তাহলে আমরাই ফতোয়া দিতাম।” তারা বলেন, ‘আমাদের দেশ যখন ভারত থেকে স্বাধীন হয়, ওই সময় একদল লম্পট প্রতারক মোনাফেক ইসলামের নাম নিয়ে দেশ স্বাধীন করেছিল। পরবর্তীতে তারা ইনসাফের রাজত্ব কায়েম না করে অত্যাচার জুলুম করেছিল। যার বিরুদ্ধে আমাদের দেশের নাগরিকরা মুক্তিযুদ্ধ করেছিল। সেটাই মন্ত্রী তার বক্তব্যে বলেছিলেন। এখন ধর্মের নামে প্রতারণা করে সাধারণ জনগণকে প্রতারণা করে বিশৃঙ্খলা করতে চায়, সেটার জবাব তিনি দিয়েছিলেন। উনি সঠিক বলেছিলেন। তিনি রাষ্ট্রের কথা বলেছেন, তিনি কোনো ফতোয়া দেননি।’ বক্তারা বলেন, “মুফতি আমির হামজা আদৌ ‘মুফতি’ হয়েছে কি না, সেটা আমাদের জানা নেই। মুফতি আমির হামজা জাতে

পাগল তালে ঠিক। টুকুকে নাস্তিক বলেছে, ইসলামবিরোধী বলেছে। তিনি ওয়াজ মাহফিলে গিয়ে ইন্ডিয়ার নায়িকা রাশমিকা মানদানার কথা বলেন, তাকে না পাওয়ার বেদনায় উন্মাদ হয়ে গেছেন।” আমির হামজার তেলাওয়াতের পেছনে নামাজ পড়লে আমাদের আলেমদের নামাজ হবে না বলেও মন্তব্য করেন বক্তারা। তারা বলেন, ‘তাদের দলের লোক ভুল করলে ঠিক, অন্য দলের লোক ঠিক বললেও ভুল। বিগত নির্বাচনে মানুষকে জান্নাতের টিকিট বিক্রি করে, ইমোশনাল ব্ল্যাকমেইল করে ৭৭টি সিট পেয়েছেন। আগামী ৫ বছর পরে নির্বাচন হবে, এসব এলোমেলো কথা বললে জনগণ আপনাদের প্রত্যাখান করবে।’ জেলা জাতীয় ইমাম কমিটির সভাপতি মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মওলানা আব্দুল্লাহ সরকার, ফায়ার

সার্ভিস জামে মসজিদের ইমাম মওলানা আল-আমিন, মুফতি আহমাদুল্লাহ সিরাজী, মওলানা মুফতি নোমানসহ জেলার শীর্ষ স্থানীয় আলেম ওলামা। এর আগে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাবেশের উদ্বোধন করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম